বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      
সিরাজগঞ্জে ভুয়া কবিরাজের দৌরাত্ম্য, প্রশাসনের নীরবতায় বাড়ছে ভুক্তভোগী
মো. দিল, সিরাজগঞ্জ
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৬:৪৪ পিএম
প্রতারণার এমন অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা রাশিদা খাতুন নামের এক নারীর বিরুদ্ধে।

প্রতারণার এমন অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা রাশিদা খাতুন নামের এক নারীর বিরুদ্ধে।

সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের বড় পাকুরিয়া (ময়নাকুল) গ্রামে কবিরাজি চিকিৎসার নামে এক নারীর প্রতারণামূলক কর্মকাণ্ড বছরের পর বছর ধরে চললেও প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ নেই-এমন অভিযোগ এলাকাবাসীর। প্রতারণার এমন অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা রাশিদা খাতুন নামের এক নারীর বিরুদ্ধে। 

আজ সোমবার (১১ আগস্ট) সরেজমিনে দেখা যায় রাশিদা খাতুনের বাড়িতে সিরাজগঞ্জ ছাড়াও আশপাশের জেলা থেকে নিয়মিত লোকজন ভিড় করছেন। তার নিজের ভাইও তাকে এই কার্যক্রমে সহায়তা করে থাকেন। কিন্তু বাস্তবে তার চিকিৎসায় উপকার পাওয়া তো দূরের কথা, অধিকাংশ রোগীই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে গেছেন।

জানা যায়, তিনি প্রায় দশ বছর ধরে নিজ বাড়িতে কবিরাজি চিকিৎসার নামে পানি পড়া, ঝাড়ফুঁক ও তাবিজ-কবজের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।

এছাড়াও, চটকদার প্রচারে ফাঁদে পড়ছেন অসহায় মানুষ। নিঃসন্তান নারীদের সন্তান হওয়ার গ্যারান্টি, গোপন রোগের চিকিৎসা, দাম্পত্য সমস্যা, প্রেমে ব্যর্থতা, চাকরি না পাওয়া সহ বিভিন্ন ‘জটিল সমস্যা’ থেকে মুক্তি দানের কথা বলে সাধারণ ও সরলপ্রাণ মানুষকে নিজের কাছে টেনে নিচ্ছেন তিনি। অথচ তার চিকিৎসার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলেই অভিযোগ ভুক্তভোগীদের।

একাধিক ভুক্তভোগী বলেন, “আমরা শুনেছিলাম রাশিদার পানি পড়ায় কাজ হয়। কিন্তু বাস্তবে কোনো ফল পাইনি। শুধু টাকা নষ্ট হয়েছে।”

মুঠোফোনে যোগাযোগ করলে রাশিদা খাতুন বলেন, “মানুষ আমার ওপর বিশ্বাস করে আসে। পানি পড়া দিলে আল্লাহর রহমতে কাজ হয়। আমি রোগী প্রতি টাকা নিই, সেটা তো অন্যায় না।”

প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে-

স্থানীয়রা বলছেন, একাধিকবার গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও এখনো পর্যন্ত কোনো তদন্ত কিংবা অভিযান চালানো হয়নি। এতে করে প্রতারক আরো সাহস পাচ্ছেন, এবং নতুন করে মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। অনেকেই মনে করছেন, প্রশাসনের নিষ্ক্রিয়তা ও দায়সারা মনোভাব এ ধরনের প্রতারণা চলমান রাখার অন্যতম কারণ।

এদিকে ভুক্তভোগী ও সচেতন এলাকাবাসীরা দ্রুত এই ভুয়া কবিরাজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, তার ‘চিকিৎসালয়’ বন্ধ করা এবং কুসংস্কার প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কামারখন্দ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ বলেন, “অতি দূত ফোর্স পাঠিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   ভুয়া কবিরাজ   ভুক্তভোগী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close