বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন জয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৩:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অভিনেত্রী জয়া আহসান, যিনি দুই বাংলায় সমান ভাবেই জনপ্রিয়। ঈদে ‘তাণ্ডব’, ‘উৎসবে’র পর জুলাই ও আগস্টে কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত দুই সিনেমা ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। সবমিলিয়ে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।

কলকাতায় সিনেমার প্রচারে গিয়ে ইনডালজ এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো প্রেম নিয়ে মুখ খুলে নতুন আলোচনার জন্ম দিয়েছেন।

বহু বছর ধরে ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থাকা জয়া ওই সাক্ষাৎকারে সম্পর্কে থাকার কথা স্বীকার করে বিয়ে নিয়ে ভাবনাসহ ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গে কথা বলেছেন। জীবনে বিশেষ কেউ আছে কিনা- এমন প্রশ্নে কলকাতাভিত্তিক ওই ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে জয়া অকপটে বলেন, ‘হ্যাঁ, অবশ্যই আছে। মানুষ তো একা থাকতে পারে না। অবশ্যই আছে।’ তবে তিনি জানান, তার ‘বিশেষ মানুষ’ সিনেমাজগতের কেউ নন।

জয়ার ভাষ্যে, ‘আমরা অনেকদিন ধরেই একসঙ্গে আছি, বহু বছর…। যে কোনো সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু হয়ে উঠতে পারা গুরুত্বপূর্ণ; আমরা সেটা পেরেছি। সে আমার অনেক অত্যাচার সহ্য করে। আমি একজন অভিনয়শিল্পী, অনেক ভ্রমণ করি, কলকাতায় এসে দীর্ঘদিন কাজ করি-এসব কোনো কিছুই সে মনেও আনে না। আমাকে কাজ করতে দিচ্ছে, এটা বড় বিষয়। আমরা দু’জনই খুব প্রাইভেট মানুষ, তাই নিজেদের মতো করে থাকার চেষ্টা করি।’

বিয়ে করছেন এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘এটা আমি এখনই কিছু বলতে পারছি না। আমার সেটা (বিয়ে) করতে যে খুব তাড়াতাড়ি ইচ্ছা হবে বা আদৌ হবে কি না, আমি জানি না। তবে হ্যাঁ বিয়ে করে একসঙ্গে থাকা- এই ধারণাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আমি সিদ্ধান্ত নিইনি (বিয়ে নিয়ে)।’ তাহলে কি আপনি বিয়ের জন্য তৈরি নন? এই প্রশ্নের উত্তরে জয়া বলেন, এটা আসলে তৈরি হওয়ার ব্যাপার নয়।

তার ভাষ্যে, ‘আমার আসলে একটা ভীতি আছে, একটা ভয় কাজ করে।’ এটা কি অতীত সম্পর্কের তিক্ততার জন্য-উত্তরে জয়া বলেন, ‘হতেই পারে। আমারও সেটাই মনে হয়।’

জয়ার এই মন্তব্যের পর বেশ সরব হয়ে উঠেছেন নেটিজেনরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ভারত   সিনেমা   জয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close