প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১১:৫৩ AM

সংগৃহীত ছবি
বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ করেছেন।
আজ সোমবার (১১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জার্মান দূতাবাস এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৭ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের সময় দু’দেশের মধ্যে গণতন্ত্র ও মানবাধিকার, নারী ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি এবং পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত লোটজ বলেন, “বাংলাদেশের মানুষের মনোবল সত্যিই অনুপ্রেরণাদায়ক। জার্মানি ও বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আমরা এই পথ একসঙ্গে চলতে থাকব।”