প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৩:৩৩ পিএম

কৃষি উন্নয়নে বিশেষ অবদান রাখায় মাদারীপুরের কালকিনি উপজেলায় একজন সাংবাদিককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
স্যাটেলাইট টেলিভিশন মাইটিভির মাধ্যমে দেশের কৃষি উন্নয়ন ও অগ্রযাত্রা গণমাধ্যম ও জনগণের দোরগোড়ায় তুলে ধরায় কৃতজ্ঞতা স্বরূপ কালকিনি উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের পক্ষ থেকে মাই টিভির কালকিনি ও ডাসার উপজেলা প্রতিনিধি মো. জিয়াউদ্দিন লিয়াকতকে এই সম্মাননা স্মারক ও সম্মাননাপত্র প্রদান করা হয়।
রবিবার (১০ আগস্ট) তার হাতে সম্মাননা স্মারক ও সম্মাননাপত্র তুলে দেন উপজেলা নির্বাহীর কর্মকর্তা সাইফ-উল আরেফিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিল্টন বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হান কবির।
এই সম্মাননা স্মারকটি তাকে কৃষি বিষয়ক প্রতিবেদন তৈরি ও তা প্রকাশে বিশেষ অবদানের জন্য দেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে, সাংবাদিকরা কৃষি উন্নয়ন এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের এই অবদানকে স্বীকৃতি জানাতেই এই সম্মাননা প্রদান করা হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম