বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
নিউ মার্কেটে সেনাবাহিনীর অভিযান, ১১০০ টি ধারালো অস্ত্র জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ১১:২৫ AM

রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে সামুরাই ছুরি, চাপাতি ও অন্যান্য দেশীয় ধারালো অস্ত্রসহ প্রায় ১ হাজার ১০০ টি অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এসব অস্ত্র মূলত কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছিল বলে জানা গেছে।

শনিবার (৯ আগস্ট) সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্প সূত্রে এ তথ্য জানানো হয়।

সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং ও অপরাধী চক্রগুলোর তৎপরতা বেড়ে যাওয়ায়, বিভিন্ন সময় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এ ধরনের অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউ মার্কেট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুরু হওয়া দুদিনের অভিযানে বিভিন্ন দোকান ও গুদাম থেকে এসব অবৈধ অস্ত্র জব্দ করা হয়। সেনাবাহিনী জানায়, এগুলোর কোনো গৃহস্থালি ব্যবহার নেই- সম্পূর্ণরূপে অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য রাখা হয়েছিল।

গত কয়েক মাসে এসব অস্ত্র ব্যবহার করে হত্যা, চাঁদাবাজি ও ছিনতাইয়ের একাধিক ঘটনা ঘটেছে বলে জানায় সেনাবাহিনী।

উদ্ধারকৃত অস্ত্রগুলো গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে- এ ধরনের অস্ত্র বিক্রি না করতে। পাশাপাশি সাধারণ মানুষকে কিশোর গ্যাং ও অবৈধ অস্ত্রের ব্যবসা রোধে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দুষ্কৃতিকারীদের কোনোভাবেই অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  অস্ত্র   সেনাবাহিনীর অভিযান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close