সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
একই পরিবারের ৭জনের মৃত্যু, চালকের বিরুদ্ধে মামলা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ১:২৫ পিএম
নোয়াখালী টু লক্ষীপুর সড়কের পূর্ব চন্দ্রগঞ্জের গজদীশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে

নোয়াখালী টু লক্ষীপুর সড়কের পূর্ব চন্দ্রগঞ্জের গজদীশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে

নোয়াখালীর বেগমগঞ্জে চালকের ঘুমের কারণে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সাতজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। 

গতকাল শুক্রবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে বেগমগঞ্জ থানায় নিহতদের স্বজন ও ওমান প্রবাসী মোহাম্মদ বাহার উদ্দিনের বাবা আবদুর রহিম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এতে মাইক্রোবাসের চালককে একমাত্র আসামি করা হয়েছে।

মামলার আসামি এনায়েত হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা এলাকার পাটওয়ারী বাড়ির মৃত ফয়েজ আহমেদের ছেলে।

এর আগে, গত বুধবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জের নোয়াখালী টু লক্ষীপুর সড়কের পূর্ব চন্দ্রগঞ্জের গজদীশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোহাম্মদ বাহার উদ্দিন নামে এক ওমান প্রবাসীকে নিয়ে তার স্বজনরা লক্ষ্মীপুর সদরের উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের বাড়িতে ফিরছিলেন। একপর্যায়ে বাড়ির কাছাকাছি এসে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি খালে পড়ে গেলে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। 

নিহতরা হলেন- বাহারের নানি ফয়জুন নেসা (৮০), মা খুরশিদা বেগম (৫৫), স্ত্রী কবিতা বেগম (৩০), মেয়ে মীম আক্তার (২), ভাবি লাবনী বেগম (৩০), ভাতিজি লামিয়া আক্তার (৯) ও রেশমি আক্তার (১০)।
 
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান বলেন, “সাতজন নিহত হওয়ার ঘটনায় মাইক্রোবাসের চালককে আসামি করে মামলা করা হয়েছে। মামলাটি চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনগত কার্যক্রম সেখানে সম্পন্ন হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  পরিবার   মৃত্যু   মামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close