সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
জামায়াত নির্বাচন পেছানোর চেষ্টা করছে: হাফিজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৮:০১ পিএম আপডেট: ০৮.০৮.২০২৫ ৮:০৪ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আসন্ন জাতীয় নির্বাচন বিলম্বিত করার অভিযোগ এনেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, “কিছু কিছু রাজনৈতিক দল ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। জামায়াতে ইসলামী আজব আজব কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে।”

আজ শুক্রবার (৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন আয়োজিত ‘দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

জামায়াত প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, “তারা নতুন নতুন থিওরি দিচ্ছে, যার বিচার জনগণ করবে। গণতন্ত্রে তাদের মত প্রকাশের অধিকার আছে। যেকোনো সংগ্রামের পর কৃতিত্ব দাবি করার লোকের অভাব হয় না। একটি রাজনৈতিক দল, যারা দীর্ঘদিন তাদের মিত্র ছিল, নির্বাচনের আগে এমন কিছু কথা বলেছে যা অবাক করার মতো। দলটি বলেছে, ১৯৭১ সালে জাতি নাকি পথভ্রষ্ট ছিল। তবে তিনি বলেন যে, ১৯৭১ সালে পুরো জাতি যুদ্ধে অংশ নিয়েছিল এবং এটি কোনো রাজনৈতিক দলের একার যুদ্ধ ছিল না।”

শেখ হাসিনার সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, “নির্বাচনের নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেনি এবং গণতন্ত্রকে ছুড়ে ফেলে একদলীয় শাসন কায়েম করেছে। শেখ হাসিনার আমলে প্রহসনমূলক নির্বাচন হয়েছে, যার কারণে দেশবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল এবং এক দফা আন্দোলন হয়েছে।”

বিএনপির সংস্কার প্রস্তাব নিয়ে তিনি বলেন, “আমরা বিএনপি থেকে সংস্কার প্রস্তাবের বেশিরভাগে রাজি। দু-একটিতে নোট অব ডিসেন্ট দিয়েছি।”

একটি রাজনৈতিক দল পিআর পদ্ধতি চায় উল্লেখ করে তিনি বলেন, “যে পদ্ধতি সহজ এবং সবাই বুঝতে পারে সেভাবেই নির্বাচন হওয়া উচিত।”

তিনি বলেন, “জনগণ যাকে যোগ্য মনে করবেন, বিপদে আপদে নিজের আশ্রয় মনে করবেন তাকেই ভোট দেবেন। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে। বর্তমান সরকারের কাছে পুলিশের সংস্কার আশা করেছিলাম, কিন্তু তা হয়নি। ফলে এ বাহিনী নির্বাচনের দায়িত্ব পালন করতে পারবে কি না, তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জামায়াত   হাফিজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close