শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ছাত্র রাজনীতির কাঠামো নিয়ে মতৈক্যে আসার আহ্বান আব্দুল কাদেরের
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৭:১৭ পিএম

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ছাত্ররাজনীতির কাঠামো নিয়ে সকল ছাত্র সংগঠনকে মতানৈক্যে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার আহ্বায়ক আব্দুল কাদের। 

শুক্রবার (৮ আগষ্ট) বিকেলে সাড়ে পাঁচটায় ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। 

সংগঠনটির ঢাবি শাখার সদস্য সচিব মহির আলমের সঞ্চালনায় এসময় মুখ্য সংগঠক হাসিব আল ইসলামসহ শাখার অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আব্দুল কাদের বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম দাবি ছিল বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা। কিন্তু ছাত্রশিবির সর্বপ্রথম গুপ্তভাবে হলে ছাত্ররাজনীতির সূচনা করে। পরবর্তীতে ছাত্র ইউনিয়নও তাদের কমিটি ঘোষণা করে। আজ ছাত্রদলের কমিটি ঘোষণার মাধ্যমে আমরা সেই পূর্বের ধারার ছাত্ররাজনীতিতেই ফিরে গেলাম। এ অবস্থায় শিক্ষার্থীরা শংকিত হলগুলোতে আবার গনরুম গেস্টরুমের সংস্কৃতি ফেরত আসবে।

তিনি বলেন, আমরা বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ হল এবং একাডেমিক এরিয়াতে শিক্ষার্থীদের মৌলিক অধিকারগুলোকে কুক্ষীগত করে, হল প্রশাসনকে অকার্যকর করে দেয়ার এ রাজনীতির বিরূদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানাই। অতীতে হল এবং একাডেমিক এরিয়াতে এই ধরনের অপছাত্ররাজনীতি শিক্ষার্থীদের শিক্ষার অধিকার, বাসস্থানের অধিকারকে ক্ষুন্ন করেছে। এর মধ্য দিয়ে হলগুলোতে যদি আবার গনরুম গেস্টরুমের রাজনীতি ফিরিয়ে আনা হয় তবে আমরা এর বিরূদ্ধে শিক্ষার্থীদের ঢাল হয়ে দাড়াব।

একইসাথে তিনি সকল ছাত্রসংগঠনকে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির বিষয়ে শিক্ষার্থীদের সেন্টিমেন্ট এবং কনসার্নকে বিবেচনা করে একটি সহাবস্থানমূলক রূপরেখায় পৌছানোর জন্য আহ্বান জানান। 

ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ পুনর্বাসন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আব্দুল কাদের বলেন, ছাত্রদলের কমিটিতে এমন ব্যক্তিকেও পদায়িত করা হয়েছে যারা জনে জনে খবর দে, এক দফার কবর দে স্লোগান দিয়েছিল। কিন্তু ছাত্রদল সভাপতি বলেছেন শিবির ও বাগছাস ছাত্রলীগের পুনর্বাসন করে। 

বাগছাসের রাজনীতিতে এনসিপির সম্পৃক্ততা নিয়ে সংগঠনটির ঢাবি শাখার মূখ্য সংগঠক হাসিব আল ইসলাম বলেন, এনসিপির সাথে আমাদের সাংগঠনিক কোন সম্পৃক্ততা নেই। তবে যতক্ষন তারা জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে রাজনীতি করবে ততক্ষণ বাগছাস তাদের আদর্শিকভাবে ধারণ করবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  আব্দুল কাদের  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close