বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইয়াবাসহ খিলক্ষেত থেকে শীর্ষ সন্ত্রাসী মাসুদ রানা আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১২:৫৪ পিএম

রাজধানীর খিলক্ষেত মধ্যপাড়া এলাকা থেকে শীর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী মাসুদ রানা (৩৫)-কে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গত ৪ আগস্ট (রোববার) বিকেলে পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

সেনাবাহিনী জানায়, মাসুদ রানা তিন যুবককে তাঁর ব্যক্তিগত টর্চার সেলে আটকে রেখে শারীরিক নির্যাতনের মাধ্যমে চাঁদা আদায় করছিলেন। এ সময় তার কাছ থেকে ২ লাখ ৩০ হাজার টাকা নগদ অর্থ ও মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়।

আটকের পর অভিযুক্তকে খিলক্ষেত থানায় হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, রানা নামে শীর্ষ এক চাঁদাবাজকে পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি দল আটক করে আমাদের থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুতই তাকে আদালতে পাঠানো হবে।

জানা গেছে, মাসুদ রানা খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি। তিনি এর আগেও ২০২৪ সালের সেপ্টেম্বরে উত্তরা আর্মি ক্যাম্পের অভিযানে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি ফের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

তার নির্যাতন, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে সম্পৃক্ততার কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে আতঙ্কে ছিলেন। তার ফের আটক হওয়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন।

সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। আইন-বহির্ভূত কর্মকাণ্ড দমন ও আইনের শাসন প্রতিষ্ঠায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মাসুদ রানা   খিলক্ষেত   ইয়াবা   মাদক   সন্ত্রাসী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close