প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১০:২৯ AM

কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় সিআর পরোয়ানাভুক্ত একজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৬ আগস্ট) সকালে কুতুবদিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বিন্দাপাড়া এলাকা থেকে মো. ইদ্রিস (প্রচলিত নাম বুশাইয়া) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়। তিনি মৃত মোত্তার আহমদের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন স্বদেশ প্রতিদিনকে বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে। ওয়ারেন্ট তামিল অভিযান চলমান রয়েছে।’
গ্রেফতারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্বদেশ প্রতিদিন/এমএম