সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিজয় মিছিল ও আলোচনা সভা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ১:২০ পিএম

৫ আগস্ট ঐতিহাসিক জুলাই মাসের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মানিকগঞ্জে বিজয় মিছিল ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা বিএনপি ও খেলাফতে মজলিস।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শহরে আনন্দ মিছিল বের করে জেলা খেলাফতে মজলিশ। জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

পরে, বেলা ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে পুনরায় কার্যালয়ে ফিরে আসে। এতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে বক্তারা জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। একইসাথে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  জুলাই   গণঅভ্যুত্থান   দিবস   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close