বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদপুরে জুলাই আন্দোলনে ৩১ শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ১২:৫৮ পিএম

গেল বছর জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে চাঁদপুর জেলার ৩১ জন শহীদ হন। আন্দোলনের একবছর পর ৩৬ জুলাইতে জেলা জুড়ে সকল শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় চাঁদপু শহরের রঘুনাথপুর গ্রামের শহীদ হাফেজ সাজ্জাদ হোসাইন রাব্বির কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

পর্যায়ক্রমে  শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পক্ষে পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহরুল হক, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, শহীদ হাফেজ সাজ্জাদ হোসাইনের বাবা মো. জসিম রাজাসহ স্থানীয় লোকজন এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলার সকল উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন পেশাজীবী সংগঠন শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

জেলা প্রশাসক বলেন, আপনারা জানেন আজকে ৩৬ জুলাই। গত বছর এই সময়টাতে আমাদের অনেক যোদ্ধা শহীদ হয়েছেন। আজকে আমরা সমবেত হয়েছি সকল শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য। আশাকরি আল্লাহ তাদের শান্তিতে রাখবেন এবং এই দিনে সকলের জন্য দোয়া করি। যেন আমাদের দেশটা ভালোভাবে চলে। চাঁদপুরে ৩১জন শহীদ রয়েছেন প্রত্যেক শহীদের কবরে আমাদের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও বিভিন্ন পেশার লোকজন শ্রদ্ধা নিবেদন করবেন।

পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেন, আজকে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষ্যে জেলা জুড়ে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আশা করি সকলে দিনটি সু-শৃঙ্খলভাবে পালন করবে।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান বলেন, আপনারা জানেন ৫ আগস্ট বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছিল। এই দিন চাঁদপুরে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা সমবেত হয়েছি। শহীদদের রুহের মাগফেরাত ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর   জুলাই   আন্দোলন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close