সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      ● স্বৈরাচার হাসিনার দেশে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : ড. এমএ কাইয়ুম      ● বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ বচ্চন      ● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      ● গুগলে ৩৩, আসল বয়স জানালেন সাদিয়া আয়মান      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      
জাবিতে জুলাই আন্দোলনে হামলায় জড়িত ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার
৭৩ শিক্ষার্থীর সনদ স্থায়ীভাবে বাতিল
জাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ১২:০৮ পিএম আপডেট: ০৫.০৮.২০২৫ ১:৩২ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় ৬৪ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার এবং সাবেক ৭৩ জন শিক্ষার্থীর  সনদ স্থায়ীভাবে বাতিল করেছে  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল সোমবার (৪ আগস্ট) গভীর রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভা শেষে দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এক ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান।

উপাচার্য জানান, ২০২৪ সালের জুলাই মাসে ঘটে যাওয়া আন্দোলনে হামলার ঘটনায় মোট অভিযুক্ত ২২৯ জনের মধ্যে ১৩০ জন বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং ৯৯ জন সাবেক শিক্ষার্থী। তদন্ত শেষে দেখা যায়, ৬৪ জন শিক্ষার্থীর অপরাধের মাত্রা এতটাই গুরুতর যে তাদের আজীবন বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও জানান, বাকি ৬৬ জন বর্তমান শিক্ষার্থীর মধ্যে ৩৭ জনকে দুই বছরের জন্য, ৮ জনকে এক বছরের জন্য এবং একজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় ২০ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অন্যদিকে, অভিযুক্ত ৯৯ জন সাবেক শিক্ষার্থীর মধ্যে ৭৩ জনের সনদ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে, ৬ জনের সনদ দুই বছরের জন্য স্থগিত এবং বাকি ২০ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, হামলার পেছনে বহিরাগত সন্ত্রাসীদেরও সংশ্লিষ্টতা ছিল এবং পুলিশ প্রশাসন যে ভূমিকা রেখেছিল তা বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থী ছিল। এসব বিষয়ে বিচারের জন্য তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (ICT) পাঠানো হবে বলে জানান উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটিই সবচেয়ে বড় পরিসরে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  জাবি   জুলাই আন্দোলন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close