প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৩:০২ পিএম

সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদের মরদেহ চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজ থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান করছে সেনাবাহিনী ও পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘রাতে সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ- একটি বিয়ের দাওয়াতে অংশগ্রহণ করেছিলেন। এরপর ক্লাবের ৩০৮ রুমে রাত্রিযাপন করেছিলেন তিনি।’
তিনি আরও বলেন, ‘সকালে তার একটা মিটিং ছিলো বলে জানা যায়। তার মোবাইলে বার বার কল দেওয়া হলেও তিনি সাড়া প্রদান করছিলেন না। এরপর দরজায় নক করা হলেও কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে বারান্দায় গ্লাসের দরজা ভেঙে ভিতরে ভুকে বিছানায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।’
ডিসি বলেন, ‘আপাতত তার মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বর্তমানে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা ক্রাইম সিন ইউনিটসহ বিভিন্ন সংস্থার লোকজন উপস্থিত রয়েছেন। পরিবারের অনুমতি সাপেক্ষে মরদেহ ময়নাতদন্ত করা হবে। এরপর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম