প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ১২:৫৬ AM

প্রতীকী ছবি
সানাই বাজছিল, চারদিকে উৎসবের আমেজ। আত্মীয়-স্বজনের ভিড়ে জমজমাট বিয়ে বাড়ি। কিন্তু হঠাৎই বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কনের মায়ের। হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি গ্রামে।
জানা গেছে, ইমামবাড়ি গ্রামের শ্রীনন্দ সরকারের কলেজপড়ুয়া মেয়ে স্বর্ণা সরকারের বিয়ে হয় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের এক ধনাঢ্য পরিবারে। গতকাল রবিবার রাত ৯টায় ছিল বিয়ের মূল অনুষ্ঠান।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে বিদ্যুৎ ছিল না। আচমকা বিদ্যুৎ ফিরে এলে ঘর পরিষ্কারের সময় দরজার পাশে থাকা বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত হাত লেগে যায় স্বর্ণার মা আরতি সরকারের (৫০)। তাতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বদেশ প্রতিদিন/এনআর