বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
যবিপ্রবিতে বিদেশে উচ্চশিক্ষা নিতে যাচ্ছেন ৩০ শিক্ষার্থী
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৯:১৭ পিএম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে এ বছর ৩০ এর অধিক শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা নিতে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের এক জরিপে এ তথ্য পাওয়া যায়।  

বিদেশে উচ্চশিক্ষা নিতে যাওয়া এ শিক্ষার্থীদের নিয়ে রোববার( ০৩ আগস্ট) দুপুর ৩ টায় যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের গ্যালারীতে “রোড টু হায়ার স্টাডি অ্যাবরোড” শীর্ষক সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর।

এসময় অন্য শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রতি আগ্রহী করা, উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য আদান- প্রদানসহ, উচ্চশিক্ষা বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন যবিপ্রবি থেকে স্কলারশিপ পাওয়া এ শিক্ষার্থীরা। এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি'র উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।  

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উচ্চশিক্ষায় গমন এবং উচ্চতর জ্ঞান অর্জন আমাদের প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করবে। তোমরা বিশ্ব দরবারে আমাদের যবিপ্রবিকে নতুন মাত্রায় নিয়ে যাবে বলে আমি মনে করি। উচ্চশিক্ষা অর্জন করে তোমরা এই জাতিকে এগিয়ে নিয়ে যাবে এবং এই দেশ ও মাটির জন্য কাজ করবে।

সেমিনার শেষে বিকেল সাড়ে ৪ টায় উপাচার্যের সম্মেলন কক্ষে ফুল ফান্ডেড স্কলারশিপ প্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলী, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। এবং অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ক ক্লাব, যাস্ট রিসার্চ সোসাইটি।

 স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  যবিপ্রবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close