শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আ. লীগ ক্যাডারদের গোপন বৈঠক: আরও ৪ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৯:১১ পিএম

রাজধানীর ভাটারা থানা এলাকায় আওয়ামী লীগ ক্যাডারদের গোপন বৈঠকের মামলা আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

রোববার (৩ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

উল্লেখ্য, ওই ঘটনায় এখন পর্যন্ত মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিসি বলেন, ‘গত ৮ জুলাই ভাটারা থানা এলাকার একটি কনভেনশন হলে তথ্য পাওয়ার পরে আমরা কার্যক্রম শুরু করেছি। এর প্রেক্ষিতে ১৩ জুলাই ভাটিরা থানায় একটি মামলা হয়। সেই মামলায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়।’

তিনি বলেন, ‘এই মামলায় জড়িত অন্য যারা আছেন তাদেরকে গ্রেপ্তার করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কারা কী উদ্দেশ্যে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছিল, সেখানে তারা উদ্দেশ্যমূলকভাবে জড়ো হয়ে ষড়যন্ত্রমূলক কিছু করার অপচেষ্টা করেছিল, সে ভিত্তিতেই আমরা তদন্ত অব্যাহত রেখেছি।

এই ঘটনায় আর কোনো গ্রেপ্তার আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ওই প্রশিক্ষণে দেশের বিভিন্ন স্থান থেকে তারা লোকজন জড়ো করেছিল। এই মামলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রাথমিক অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। এই ঘটনায় আর কারা কারা জড়িত আছে সে বিষয়ে আমরা তদন্ত করছি।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আ. লীগ   ক্যাডার     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close