বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
দেশের মানুষ চিকিৎসাসেবায় ভোগান্তি ও বৈষম্যের শিকার: ডা. তাসনিম জারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৮:৪১ পিএম আপডেট: ০৫.০৮.২০২৫ ৯:০৪ এএম

দেশের প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যবিষয়ক তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে, যাতে অপ্রয়োজনীয় টেস্ট ও ভুল চিকিৎসার আশঙ্কা কমে। তার দল এই সমস্যা সমাধানে কাজ করবে বলে জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

রোববার (০৩)  কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশ বিনির্মাণের ইশতেহার এবং জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে আয়োজিত জনসমাবেশে তিনি এ কথা বলেন তিনি।

তাসনিম জারা বলেন, ‘দেশের মানুষ বর্তমানে চিকিৎসাসেবায় ভোগান্তি ও বৈষম্যের শিকার হচ্ছে। দেশের প্রতিটি নাগরিকের জন্য এমন একটি চিকিৎসাব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে কেউ টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা যাবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন জরুরি চিকিৎসাব্যবস্থা গড়ে তুলব, যাতে অ্যাম্বুলেন্সে জরুরি চিকিৎসা শুরু হয়ে যায়।’

তিনি প্রাথমিক স্বাস্থ্য খাতকে শক্তিশালী করার ওপর জোর দিয়ে বলেন, ‘এতে মানুষ তাদের ঘরের কাছেই মানসম্মত চিকিৎসা পাবে। মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্যও বিশেষ ব্যবস্থা নেয়া হবে।’ এ ছাড়া বিভিন্ন অঞ্চলে হৃদ্‌রোগসহ অন্যান্য বিশেষায়িত কেন্দ্র স্থাপন করে চিকিৎসা ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের দল একটি কল্যাণমুখী অর্থনীতি গড়ে তুলবে, যেখানে সবার কর্মসংস্থান নিশ্চিত হবে। তবে সেই কর্মসংস্থান কেবল জীবনধারণের জন্য নয় বরং মর্যাদাপূর্ণ ও উন্নত জীবনযাপনের সুযোগ তৈরি করবে। তিনি বলেন, ন্যায্যতার ভিত্তিতে ধনী-গরিবের বৈষম্য দূর করতেও কাজ করা হবে।’

তরুণ প্রজন্মকে রাজনীতিতে আরও বেশি করে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে ডা. জারা বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মকে আর আহত করা যাবে না, তাদের স্বপ্নকে আর ভঙ্গ করা যাবে না। তরুণদেরই বাংলাদেশ গড়তে হবে।’

তিনি আরও বলেন, ‘এমন রাজনীতি প্রতিষ্ঠা করা হবে, যেখানে নারীরাও রাজনীতিতে এবং নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন।’

স্বদেশ প্রতিদিন/এমএম 

আরও সংবাদ   বিষয়:  ডা. তাসনিম জারা   এনসিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close