বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বন্ধের ঘোষণা, তবু চলছে গুড়পুকুরের মেলা, প্রতিদিন ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগ      ● নান্দাইলে নিরাপদ সড়ক দিবস পালিত      ● পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৪      ● মীরসরাইয়ে অবৈধ বালুবোঝাই ডাম্পার ট্রাক জব্দ      ● ছবি তোলাতেই সীমাবদ্ধ, ৭ মাসেও শুরু হয়নি সেতুর সংস্কার      ● মোংলা বন্দরের জেটিতে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী       ● তারেক রহমানের সফরের আগে জাপান থেকে ফিরিয়ে আনা হলো রাষ্ট্রদূতকে      ● হাসপাতালে ভর্তি স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান      ● আনোয়ারায় সিএনজির গোপন চেম্বারে ২৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২      ● সাজেকে অবরোধ ঘিরে সংঘর্ষ, আহত সেনা-পুলিশের ৬ সদস্য      ● শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় অনন্য আনসার-ভিডিপি: প্রযুক্তিনির্ভর সমন্বিত নিরাপত্তায় নতুন দৃষ্টান্ত      ● শরীয়তপুরে কৃর্তিনাশা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার      
বাংলাদেশের সঙ্গে দ্রুত অগ্রাধিকার বাণিজ্যচুক্তি হবে: নেপালের রাষ্ট্রদূত
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৮:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ ও নেপালের মধ্যে অগ্রাধিকার বাণিজ্যচুক্তি (Preferential Trade Agreement - PTA) খুব শিগগিরই সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। 

তিনি জানান, এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে এবং শিগগিরই ভালো খবর আসবে।

আজ রবিবার (৩ আগস্ট) সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক সেমিনারে ঘনশ্যাম ভান্ডারি এ কথা বলেন। 

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন সেমিনারটি পরিচালনা করেন। উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও কূটনীতিকরা।

নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বলেন, “দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা আছে। নেপালে প্রাণ, আকিজ ও কয়েকটি বাংলাদেশি ওষুধ কোম্পানি কাজ করছে। তিনি আরও বলেন, বিদ্যুৎ নিয়ে আলোচনা চলছে। নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে। ভবিষ্যতে ৯ হাজার মেগাওয়াট পর্যন্ত তা উন্নীত করা সম্ভব।”

সমাপনী বক্তব্যে ফাহমিদা খাতুন বলেন, “আগামী বছর দুই দেশেরই এলডিসি উত্তরণ হতে যাচ্ছে। সে জন্য দুই দেশের জন্যই সামনে অনেক চ্যালেঞ্জ। কোটামুক্ত বাজারের সুবিধা কমে আসবে। তাই আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে হবে। সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, নেপাল থেকে বিদ্যুৎ আমদানি বাড়াতে হলে ভারতীয় গ্রিড ব্যবহার করতে হবে। সে জন্য ভারতের সহায়তা লাগবে। নেপালের সঙ্গে বাণিজ্য বাড়াতে ভারতের ট্রানজিট প্রয়োজন। তাই নেপালের সঙ্গে সম্পর্ক বাড়াতে ভারতকে হিসেবে আনতে হবে।” 

তিনি আরও বলেন, “বৈশ্বিকভাবে শুল্কের উত্থান দেখা যাচ্ছে। তাই প্রতিবেশী দেশগুলোর মধ্যে রপ্তানি বৃদ্ধি করে রপ্তানিতে বৈচিত্র্য আনতে হবে।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   বাণিজ্যচুক্তি   নেপাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close