বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চবিতে নতুন অরাজনৈতিক সংগঠন 'বিপ্লবী ছাত্র ঐক্য'র আত্মপ্রকাশ
চবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৫:৩৪ পিএম

‘বিপ্লবী ছাত্র ঐক্য’ নামে একটি অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)। সংগঠনটির দাবি শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবেন তারা।

রোববার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভবনের সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আহ্বায়ক তাহসান হাবিব এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা করেন।

আগামী ছয় মাসের জন্য ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহসান হাবিবকে আহ্বায়ক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের তানিম মুশফিককে সদস্য সচিব করে ১৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন সিনিয়র যুগ্ন আহবায়ক জুবায়ের হোসেন সোহাগ, নূরন্নবী সোহান (সিনিয়র যুগ্ম আহ্বায়ক (দপ্তর), এস এইচ সোহেল (যুগ্ম সদস্য সচিব) এবং মশিউর রহমান সোহাগ (মূখ্য সংগঠক)। 

সংগঠকবৃন্দরা হচ্ছেন - নূর ইকবাল সানি, উৎস মাহমুদ, শাকিবুর রহমান, ইশরাত জাহান ইয়ামিন, ত্বন্বী চৌধুরী, মালিহা চৌধুরী, রাতুল বিন হোসাইন ও আশিক।

সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুবায়ের হোসেন সোহাগ বলেন, চব্বিশের অভ্যুত্থান-পরবর্তী সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা সবসময় সোচ্চার ছিলাম। তবে আমরা গভীরভাবে উপলব্ধি করি, শিক্ষার্থীদের পক্ষে কথা বলার মতো কোনো অরাজনৈতিক প্ল্যাটফর্ম নেই। তাই আমরা শিক্ষার্থীদের অধিকার কেন্দ্রীক একটি অরাজনৈতিক প্লাটফর্ম থাকা জরুরী মনে করছি। 

সেই লক্ষ্যে একটি নতুন সংগঠন তৈরির উদ্যোগ নিয়েছি। যার নাম হবে 'বিপ্লবী ছাত্র ঐক্য'। বিপ্লবী ছাত্র ঐক্য শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ, শোষণ ও বৈষম্যর বিরুদ্ধে প্রতিরোধ এবং শিক্ষার্থীদের ন্যায় ভিত্তিক অধিকার আদায়ে কাজ করবে।

এসময় তারা সংগঠনটির ৫টি কর্মসূচি ঘোষণা করেন। সেগুলো হল - বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, সেমিনার ও পাঠচক্র আয়োজন, শিক্ষার্থীদের ন্যায্য দাবী আদায়ে পদক্ষেপ গ্রহণ, পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও কর্মসূচি।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  বিপ্লবী ছাত্র ঐক্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close