বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৮:২১ পিএম
গণমাধ্যমকর্মীদের অধিকার সংরক্ষণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মানদণ্ড বজায় রাখার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে এই সংগঠন।

গণমাধ্যমকর্মীদের অধিকার সংরক্ষণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মানদণ্ড বজায় রাখার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে এই সংগঠন।

শপথ গ্রহণ ও কেক কেটে বর্ণিল অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো “বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি”। গণমাধ্যমকর্মীদের অধিকার সংরক্ষণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মানদণ্ড বজায় রাখার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে এই সংগঠন।

গতকাল শুক্রবার (১ আগস্ট) বেলা ৩টায় বগুড়া শহরের মফিজ পাগলা মোড় এলাকায় অবস্থিত রোচাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এ অভিষেক অনুষ্ঠান। সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল হোসাইন সনির কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠানের শুরু হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “তথ্যপ্রযুক্তি নির্ভর আধুনিক সাংবাদিকতার প্রেক্ষাপটে মাল্টিমিডিয়া সাংবাদিকদের সংগঠিত করা সময়ের দাবি। এই ইউনিটির মাধ্যমে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
আলোচনায় উঠে আসে দায়িত্বশীল সাংবাদিকতা, নৈতিকতার মানদণ্ড রক্ষা এবং প্রতিটি গণমাধ্যমকর্মীর নিরাপত্তা নিশ্চিত করাই হবে এই সংগঠনের মুখ্য অঙ্গীকার।”

অনুষ্ঠানে অতিথিবৃন্দকে সাথে নিয়ে কেক কাটার পর নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ পাঠ করান বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু।

কমিটিতে ১৬ জনের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন, মাজেদুর রহমান সভাপতি, সিয়াম সাদিক-সহ সভাপতি, ফয়সাল হোসাইন সনি-সাধারণ সম্পাদক, আব্দুর রহমান ববিন সাংগঠনিক সম্পাদক, রাশেদ উল কাদির রুম্মান সহ-সাধারণ সম্পাদক, আমিন ইসলাম- প্রচার সম্পাদক, জাহিদ হাসান- কোষাধ্যক্ষ, আব্দুল মোমিন- দপ্তর সম্পাদক, শাফায়াত সজল- সাংস্কৃতিক সম্পাদক, ওয়াসিম রেজা- ক্রীড়া সম্পাদক, খালেদ সিদ্দিকী- প্রশিক্ষণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক, নিরব রায়- তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। এছাড়াও কার্যনির্বাহী সদস্য রয়েছে ৪ জন যথাক্রমে রিয়াজ মাহমুদ, আল মামুন, বায়েজিদ হোসেন ও পিয়াস।

সংগঠনের সভাপতি মাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়া স্পোর্টস রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এইচ আলিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সভাপতি মমিনুর রশীদ শাহীন, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির, জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, বগুড়া শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, নর্থ ক্যপিটাল নিউজের চেয়ারম্যান ও প্রকাশক মতিয়ার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক পরিমল প্রসাদ রাজ, নিউজ ২৪ এর বগুড়া প্রতিনিধি আব্দুস সালাম বাবু, দেশ টিভির বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়, সময় টিভির বগুড়া প্রতিনিধি আব্দুল আউয়াল।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   মাল্টিমিডিয়া   রিপোর্টার্স ইউনিটি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close