বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মধ্যরাতে জুলাই ঘোষণাপত্র নিয়ে দুই উপদেষ্টার স্ট্যাটাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৮:২০ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন্ন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ ঘোষণাপত্র নিয়ে মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

আজ শুক্রবার (১ আগস্ট) রাতে নিজ নিজ ফেসবুক আইডিতে এ বিষয়ে মতামত প্রকাশ করেন তারা।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, “জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।”

অন্যদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের ফেসবুক স্ট্যাটাসে লেখেন, “জুলাই ঘোষণাপত্র আসছে...”

এর আগে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপের ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ‘জাতীয় ঐকমত্য কমিশন’ ইতোমধ্যে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর খসড়া চূড়ান্ত করেছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই খসড়াটি মতামত জানানোর জন্য ইতোমধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কাছে পাঠানো হয়েছে।

সরকারি সূত্রে জানা যায়, ৫ আগস্টের মধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাপত্র প্রকাশ করবেন। সর্বোচ্চ গোপনীয়তার মধ্যে তৈরি এই খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে মোট ২৬টি দফা।

প্রসঙ্গত, ঘোষণাপত্রে উল্লেখ রয়েছে—“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে জুলাই মাসে অভ্যুত্থান সংঘটিত হয়।” তবে খসড়ার শুরুর দিকের সংস্করণে বলা হয়েছিল, “এই অভ্যুত্থান হয়েছে ছাত্র আন্দোলনের নেতৃত্বে।”

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র-জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ২০২৪ সালের ২৯ ডিসেম্বর এই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এরপর বছরের শেষ দিন, ৩১ ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি ঘোষণা করা হয়। 

প্রাথমিকভাবে সরকার এ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত না থাকলেও, পরবর্তীতে সংস্কার কমিশনের সুপারিশ, রাজনৈতিক দলগুলোর মতামত এবং ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে সরকারই এ উদ্যোগ গ্রহণ করে।

উপদেষ্টা মাহফুজ আলমের স্ট্যাটাসের মাধ্যমে ধারণা করা হচ্ছে—প্রতীক্ষিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ শিগগিরই আনুষ্ঠানিকভাবে উন্মোচন হতে  যাচ্ছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জুলাই ঘোষণাপত্র   উপদেষ্টা   ফেসবুক   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close