শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চার দশক পর জানলেন স্ত্রীর গর্ভের ৫ সন্তানের বাবা নন তিনি, অতঃপর..!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ১২:৪২ পিএম

চার দশক ধরে যাদের নিজের সন্তান ভেবে আদর-স্নেহে বড় করেছেন, বাস্তবে তারা কেউই তাঁর জৈবিক সন্তান নন- এমন বিস্ফোরক সত্য উদঘাটন হয়েছে এক ডিএনএ পরীক্ষায়।

বাহরাইনের এক ব্যক্তি এ ঘটনার শিকার হয়েছেন। বিষয়টি জানাজানির পর সমাজে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। সম্প্রতি ডিএনএ পরীক্ষার ভিত্তিতে বাহরাইনের উচ্চ শরিয়াহ আদালত ওই ব্যক্তির পাঁচ সন্তানের পিতৃত্ব বাতিলের রায় দিয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ-এর প্রতিবেদন অনুযায়ী, বাহরাইনে ৪০ বছর আগে এক নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ওই ব্যক্তি। দাম্পত্য জীবনে একে একে পাঁচ সন্তান জন্ম নেয়। তবে সম্প্রতি একটি স্বাস্থ্য পরীক্ষায় জানা যায়, তিনি সন্তান জন্মদানে শারীরিকভাবে অক্ষম।

সন্দেহ দানা বাঁধলে সন্তানদের ডিএনএ পরীক্ষা করান তিনি। এতে নিশ্চিত হওয়া যায়, কোনো সন্তানের সঙ্গেই তার জৈবিক সম্পর্ক নেই। পরে তিনি আদালতের শরণাপন্ন হলে বাহরাইনের উচ্চ শরিয়াহ আদালত রায়ে জানায়- পাঁচ সন্তানের কেউই ওই ব্যক্তির জৈবিক সন্তান নন এবং শরিয়াহ আইনে বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে পিতৃত্ব বাতিলযোগ্য।

আদালতের রায়ে আরও বলা হয়েছে, ‘সন্তানদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টসহ সব সরকারি নথিপত্র থেকে ওই ব্যক্তির নাম সরিয়ে ফেলা হবে।’

বাদীপক্ষের আইনজীবী ইবতিসাম আল সাবাগ জানান, এই ব্যক্তি ৪০ বছর ধরে বাবা হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন। কিন্তু ডিএনএ পরীক্ষায় প্রমাণ হয়েছে, তিনি সন্তান জন্মদানে সক্ষম নন এবং এই সন্তানদের জৈবিক পিতা তিনি নন। এটি শুধুমাত্র একটি আইনি বিষয় নয়, এটি বাস্তবতা- একজন মানুষ পুরো জীবন যাদের নিজের বলে ভেবেছেন, তারা আদতে তার সন্তানই নন। এই ঘটনাটি এখন একটি আইনি দৃষ্টান্ত হয়ে রইল।’

যদিও ওই নারীর পাঁচ সন্তানের প্রকৃত বাবার পরিচয় নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় বাহরাইনের সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, অনেকে একে ‘চরম বিশ্বাসঘাতকতা’ বলেও আখ্যা দিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সন্তান   জননী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close