বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভূমি কর্মকর্তাদের পদবি পরিবর্তনের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৬:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবার ভূমি মন্ত্রণালয় মাঠ পর্যায়ে ভূমি কর্মকর্তাদের পদবি পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। গত রবিবার এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় থেকে নতুন প্রস্তাব পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে।

ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার উপসচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন ভূমি মন্ত্রণালয়ের পক্ষে এই পদ পরিবর্তনের চিঠিতে স্বাক্ষর করেন।

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, “ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ে কর্মরত পৌর ভূমি অফিসে এবং মহানগর ভূমি অফিসের জন্য ‘ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা’ ও ‘ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা’ এই দুটি পদের নাম পরিবর্তন করে যথাক্রমে ‘ভূমি সহকারী কর্মকর্তা’ এবং ‘ভূমি উপসহকারী কর্মকর্তা’ হিসেবে পদনাম পরিবর্তনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’

এছাড়াও ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ে কর্মরত ‘ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা’ ও ‘ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা’ পদের নাম পরিবর্তন সংক্রান্ত ভূমি মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, “ভূমি মন্ত্রণালয়ের গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত আন্ত মন্ত্রণালয় সভার কার্যবিবরণীর ‘৫.১ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা এ দুটি পদের নাম পরিবর্তন করে যথাক্রমে ভূমি সহকারী কর্মকর্তা এবং ভূমি উপসহকারী কর্মকর্তা হিসেবে পদের পদনাম সংশোধনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করা হবে’ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।”

স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  ভূমি   কর্মকর্তা   পদবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close