বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইউপি চেয়ারম্যানের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৬:৫০ পিএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ তুলে উপজেলা আওয়ামী কৃষক লীগের সহ-সভাপতি ও বাহারছড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী প্রকাশ ইউনুচ মুন্সিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৪টায় বাহারছড়া ইউনিয়ন সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিলটি উপজেলার মাতৃসদন হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে থানা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এরপর বাঁশখালী উপজেলা পরিষদ গেইটে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যে চেয়ারম্যান সরাসরি ছাত্র-জনতার উপর হামলায় জড়িত ছিল সে কিভাবে এতদিন চেয়ারম্যান পদে থাকতে পারে। গত ১৭ বছর স্বৈরাচারের দোসর হিসেবে বাহারছড়ার সাধারণ মানুষের উপর নির্যাতন চালান এই ইউনুচ মুন্সি। গত ৪ আগস্ট বাঁশখালীর চাম্বলে ছাত্র-জনতার উপর হামলায় জড়িত ছিল সে। জুলাই আন্দোলনে আ. লীগের হয়ে বিভিন্ন নাশকতা ও হামলায় বাহারছড়ার প্রতিনিধিত্বও করেন তিনি।’

বক্তারা আরও বলেন, ‘এই স্বৈরাচারের দোসর ইউনুচ মুন্সিকে বাহারছড়াবাসী কখনো চেয়ারম্যান হিসেবে মেনে নিবে না। প্রয়োজনে বাহারছড়ার সাধারণ মানুষ কঠোর আন্দোলনে যাবে। বাঁশখালীতে আওয়ামীলীগকে পুনর্বাসন করছেন এই ইউনুচ মুন্সি। আমরা প্রশাসনকে অনুরোধ করতেছি অবিলম্বে এই দোসরকে গ্রেপ্তার করে বাহারছড়ায় শৃঙ্খলা ফিরিয়ে আনুন।’

এ সময় মানববন্ধনে বাহারছড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীসহ কয়েক শতাধিক স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ইউপি   চেয়ারম্যান   গ্রেপ্তার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close