বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মূল্যস্ফীতি ৩ শতাংশে নামিয়ে আনতে চাই: গভর্নর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৩:৫১ পিএম আপডেট: ৩১.০৭.২০২৫ ৪:৩০ PM

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর দেশের মূল্যস্ফীতি ৩ শতাংশে নামিয়ে আনার আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘মূল্যস্ফীতি ৩ থেকে ৫ শতাংশে আনা এটি সময়ের ব্যাপার। এ সময় যে প্রেসার আসবে তা ওভারকাম করতে হবে।’

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) জন্য মুদ্রানীতি ঘোষণার সময় এ কথা বলেন তিনি।

গভর্নর বলেন, ‘জানুয়ারির পর থেকে মূল্যস্ফীতি কমেছে। আমরা চাচ্ছি আরও কমবে। তবে যে পর্যায়ে নিতে চাচ্ছি সে পর্যায়ে আসেনি।’

তিনি বলেন, লেন্ডিং রেট ও ডিপোজিট রেট ডিসেম্বর শেষে ১০ শতাংশের নিচে আনার চেষ্টা করবে বাংলাদেশ ব্যাংক।

এর আগে নীতিসুদ হার ১০ শতাংশ রেখেই নতুন মুদ্রানীতি প্রকাশ করেন গভর্নর।

দেশের অর্থনীতিতে কী পরিমাণ অর্থের সরবরাহ থাকবে এবং সুদের হার কতো হবে তা নির্ধারণ করা হয় মুদ্রানীতির মাধ্যমে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং টাকার মান স্থিতিশীল রাখাই এর মূল উদ্দেশ্য।

প্রসঙ্গত, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংক ২০২২ সালের মে মাস থেকে এখন পর্যন্ত নীতি সুদহার বা রেপো রেট ১১ বার বাড়িয়েছে। সবশেষ ২০২৩ সালের অক্টোবর মাসে এই হার ১০ শতাংশে উন্নীত করা হয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মূল্যস্ফীতি   গভর্নর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close