বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সখীপুরে স্বামী পরিত্যক্তা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৮:১৮ পিএম

টাঙ্গাইলের সখীপুরে গলায় ফাঁস দিয়ে মহসিনা আক্তার মীম নামের এক নারীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। তার নিজ ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। 

বুধবার (৩০ জুলাই) সখীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের মন্দির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মীম (৩০) ওই ওয়ার্ডের মাহবুবুর রহমানের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্বামী পরিত্যক্তা মীম ৫ মাস আগে দুবাই থেকে বাংলাদেশে এসে পৌর এলাকার ৭ নং ওয়ার্ডে তার বোনের বাসায় থাকতেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তার বড় বোনের কাছ থেকে ১ হাজার টাকা নিয়ে তার ঘরে প্রবেশ করেন। 

দীর্ঘক্ষণ তার ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি শুরু করেন। একপর্যায়ে ভেতর থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা এগিয়ে এলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম ভূইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  সখীপুর   আত্মহত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close