মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশে হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু      ● জ্বালানি সংকটের কারণ ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি      ● দেশে হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু      ● টিকাকেন্দ্র ভাঙচুরে সরকার বিব্রত, ব্যবস্থা তদন্তের ভিত্তিতে      ● দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত      ● কেন্দুয়ায় একই দিনে তিন কর্মসূচিতে এমপি হিলালী      ● ট্রাকচাপায় নিহত ভ্যানচালক      ● আ.লীগের আর রাজনীতি করার অধিকার নেই      ● বাংলাদেশের বিমান আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান      ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার      ● আধুনিক প্রযুক্তিতে গবেষণা-উদ্ভাবনে জোর রাষ্ট্রপতির      ● বাড়িতেই তৈরি করুন অ্যারাবিয়ান চিকেন খাবসা      
পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৬:৫২ পিএম
আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম. আবু দারদা।

সভায় বক্তব্য রাখেন, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. বাহারাম হোসেন, পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ.বি.এম ওয়াহিদুজ্জামান, পাংশা সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আওয়াবুল্লাহ ইব্রাহীম, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম (জাহাঙ্গীর), বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো. সুলতান মাহমুদ, হাবাসপুর ইউপি চেয়ারম্যান আল-মামুন খান, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের প্রতিনিধি ইমরান খান এবং পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ. কে আজাদ।

সভায় আরো মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. শাহেদা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তহমিদা খানম, পাংশা শাহজুঁই কামিল মডেল মাদরাসার অধ্যক্ষ আবু মুসা আশয়ারী, মৌরাট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান প্রামানিক, বাবুপাড়া ইউপি চেয়ারম্যান মো. ইমান আলী সরদার, যশাই ইউপি চেয়ারম্যান আবু হোসেন খান, সরিষা ইউপি চেয়ারম্যান আজমল-আল বাহার, কলিমহর ইউপি চেয়ারম্যান মোছা. বিলকিছ বানু, মাছপাড়া ইউপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোন্তাজ উদ্দিন, পাট্টা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আকিদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখার মুখ্য সমন্বয়ক মো. হাসিদুল ইসলামসহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ।

সভায় শুরুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির নতুন ৩৭ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। পরে বিগত এক মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, মাদক, ইভটিজিং, চুরি-ডাকাতি, শিক্ষার উন্নয়ন, সামাজিক বিরোধসহ সামাজিক নানা সমস্যা সমাধানে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। 

এছাড়াও, এলাকায় নিরাপত্তা জোরদার, মাদক নিয়ন্ত্রণ, পদ্মা নদীতে বালু উত্তোলন বন্ধ ও শহরের যানজট নিরসনসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা শেষে ইউএনও উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “পাংশাকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পাংশা   আইন-শৃঙ্খলা কমিটি   মাসিক সভা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close