মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে জুলাই গণহত্যার বিচার : চিফ প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৩:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, জুলাই গণহত্যার বিচার নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেছেন, পৃথিবীর কোনো সম্পদের বিনিময়ে আমাদের প্রসিকিউশনের বিচার ব্যবস্থাকে কেনার সক্ষমতা কারও হবে না ইনশা-আল্লাহ। এই বিচারের কোয়ালিটি মেইনটেইন করার ক্ষেত্রে আমরা একবিন্দু আপস করিনি, এই সুযোগও দেব না।

তিনি আরো বলেন, “আমাদের টাকা দিয়ে বা ভয় দেখিয়ে বিচারকাজ থেকে বিরত রাখা যাবে না। বিচার পূর্ণ শক্তিতে চলছে। এটার সমাপ্ত অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যেই করব ইনশাআল্লাহ।”

অধিকাংশ হত্যাকাণ্ড পুলিশ দ্বারা হয়েছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, “এটা ঠিক অধিকাংশ হত্যাকাণ্ড পুলিশ দ্বারা হয়েছে। কিন্তু আজকে বাংলাদেশে পুলিশকে নাই করে দিতে পারবেন? পুলিশের যারা এগুলোর সঙ্গে জড়িত ছিল, তাদের আপনি বাদ দেবেন, কিন্তু পুলিশের মধ্যেও তো ভালো মানুষ আছে, তা না হলে এই রাষ্ট্র আজকে ফাংশন করছে কীভাবে? শুধু বিল্ডিংগুলো ছাড়া সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল, এমন একটা রাষ্ট্র কাঠামোর দায়িত্ব এই সরকার নিয়েছে। আপনারা এই বিচারের সঠিক পরিণতি বাংলাদেশে দেখতে পাবেন।”

তাজুল ইসলাম বলেন, জুলাই গণহত্যার বিচার আগামীর বাংলাদেশে একটি ভয়হীন পরিবেশ তৈরি করবে। কোনো স্বৈরশাসক, কোনো দুর্বৃত্ত মানুষকে এভাবে হত্যার দুঃসাহস দেখাবে না। কাউকে গুম করার দুঃসাহস দেখাবে না। ক্ষমতায় টিকে থাকার জন্য এমন কোনো গোয়েন্দাবাহিনী তৈরি করবে না, যারা ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষকে গায়েব করে দেবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  নির্ধারিত   সময়   গণহত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close