বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গ্যাসের চুলা জ্বালিয়ে সিগারেট ধরাতে গিয়ে দগ্ধ দম্পতি
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৬:২২ পিএম

ঢাকার আশুলিয়ায় গ্যাসের চুলায় সিগারেট ধরাতে গিয়ে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটনায় এক শ্রমিক দম্পতি দগ্ধ হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৭ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে আশুলিয়ার রণস্থল বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- কুড়িগ্রামের উলিপুর থানার বাসিন্দা মিন্টু মিয়া (৩৫) ও তার স্ত্রী ববিতা (৩০)। তারা আশুলিয়ার রণস্থল বটতলা এলাকার নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ডিজাইনার ফ্যাশন লিমিটেড কারখানায় কাজ করতেন।

ঘটনার বিষয়ে বাড়ির মালিক নজরুল ইসলাম জানান, প্রতিদিনের মতো কারখানা থেকে ফিরে মিন্টু ধুমপান করার জন্য বারান্দার রান্না ঘরে যান। তখন চুলার আগুন জ্বালানোর সাথে সাথেই তার শরীরে আগুন ধরে যায়। এ সময় তার স্ত্রী ববিতা পাশে থাকায় তিনি ও দগ্ধ হন।

স্থানীয়রা জানায়, আশপাশের লোকজন তাদের উদ্ধার করে প্রথমে বাংলাদেশ কোরিয়া মৈত্রী হাসপাতাল এবং পরে ঢাকা কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নিয়া যান। সেখান থেকে তাদেরকে জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনিস্টিটিউটে ভর্তি করা হয়।

ববিতার চাচাতো ভাই শ্রী প্রেমানন্দ চন্দ্র বর্মণ বলেন, ভগ্নিপতি মিন্টুর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন, তবে বোনের অবস্থা তুলনামূলক ভাল।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, গতকাল রবিবার রাতে দগ্ধ মিন্টু ও ববিতাকে জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনিস্টিটিউটে আনা হয়। মিন্টুর শরীরের ৬০ শতাংশ ও ববিতার ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। 


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া   দগ্ধ দম্পতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close