সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
মাইলস্টোনে ছুটি বাড়ল আরো তিনদিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৬:০৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাস তৃতীয় দফায় আরো তিনদিন- মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (২৯, ৩০ ও ৩১ জুলাই) ছুটি ঘোষণা করেছে। আগামী রবিবার (৩ আগস্ট) খুলবে প্রতিষ্ঠানটি।

আজ সোমবার (২৮ জুলাই) বিকালে প্রতিষ্ঠানটির ভাইস-প্রিন্সিপাল (প্রশাসন) মো. মাসুদুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, বিমান দুর্ঘটনার পর থেকে শিক্ষকরা অভিভাবকদের সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ করছেন। শিক্ষার্থীদের মানসিক সাপোর্ট নিশ্চিত করতে এই যোগাযোগ ও আলোচনা করা হচ্ছে, যা কাউন্সেলিংয়ের একটি অংশ। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ধাপে ধাপে ছুটি বাড়ানো হয়েছে।

তিনি আরো জানান, সব প্রস্তুতি শেষে আগামী ৩ আগস্ট দিয়াবাড়ি ক্যাম্পাসে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।

উল্লেখ্য, ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি শাখায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে প্রথম দফায় ২২, ২৩ ও ২৪ জুলাই তিনদিনের ছুটি ঘোষণা করা হয়। এরপর দ্বিতীয় দফায় ২৭ ও ২৮ জুলাই ছুটি ঘোষণা করা হয়। সর্বশেষ তৃতীয় দফায় আবারো তিনদিনের ছুটি ঘোষণা করা হলো।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  মাইলস্টোন   ছুটি   তিনদিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close