বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      
জুলাই শহীদ স্মৃতি আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৬:৩১ পিএম
জুলাই শহীদ স্মৃতি আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫

জুলাই শহীদ স্মৃতি আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ২০২৫ সালের “জুলাই বিপ্লব”-এর বর্ষপূর্তি ও ৩৬-দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত হয়েছে “জুলাই শহীদ স্মৃতি আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫”।

গতকাল শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে রাজধানীর মাদানী এভিনিউর পাঁচখোলা এলাকায় অবস্থিত ‘Hangout’ টার্ফ মাঠে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সেক্রেটারি আশরাফুল ইসলাম জায়েদ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সভাপতি মো. জাহিদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক জনাব সাইদুল ইসলাম এবং প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার সভাপতি জনাব রেজাউল করিম।

টুর্নামেন্টে NSU, IUB, EWU, AUST, BRACU, UIU, DIU, AIUB, BUFT, WUB, MIU, Daffodil সহ মোট ২৬টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল অংশগ্রহণ করে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের প্রীতি ম্যাচে অংশ নেয় “শহীদ শাকিল পারভেজ একাদশ” ও “মানারাত ইউনিভার্সিটি একাদশ”।

ফাইনালে মুখোমুখি হয় “টিম বিইউবিটি একাদশ” ও “নর্দান ইউনিভার্সিটি একাদশ”। বিজয়ী হিসেবে বিইউবিটি একাদশ এবং রানার্স-আপ হিসেবে নর্দান ইউনিভার্সিটি একাদশ নির্বাচিত হয়। যথাক্রমে ১৫,০০০ টাকা ও ১০,০০০ টাকার নগদ পুরস্কার, মেডেল ও সম্মাননা তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে।

প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান বলেন, “জুলাই বিপ্লবের সময় যখন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ করে দেওয়া হয়, তখন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাই এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যায়।”

বিশেষ অতিথি সাইদুল ইসলাম বলেন, “জুলাই বিপ্লবে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য। ভবিষ্যতে তারাই দেশকে নেতৃত্ব দেবে, ইনশাআল্লাহ।”

সমাপনী বক্তব্যে সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, “জাতির মননশীল বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা জুলাই বিপ্লবের স্মৃতিকে আরও গভীরে স্থাপন করতে চেয়েছি।”

এছাড়াও রেজাউল করিম বলেন, “প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ও ‘জুলাই’র চেতনাকে সঙ্গে নিয়ে আগামী দিনের কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে ছাত্রশিবির।”


স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  জুলাই শহীদ স্মৃতি   আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close