বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ব্লু স্টোরি অভিনেতার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১১:১৯ AM

‘ব্লু স্টোরি’, ‘টপ বয়’ ও ‘স্মল এক্স’-এর মতো জনপ্রিয় প্রজেক্টে অভিনয় করে খ্যাতি পাওয়া মাইকেল ওয়ার্ডের বিরুদ্ধে দুটি ধর্ষণ ও তিনটি যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। বিখ্যাত ব্রিটিশ অভিনেতা ও বাফটা পুরস্কারজয়ী এই অভিনেতার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ ‍তুলেছে যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ।

এদিকে নিজের বিরুদ্ধে করা অভিযোগকে অস্বীকার করে অভিনেতা মাইকেল ওয়ার্ড বলেছেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করছি। গোটা তদন্ত প্রক্রিয়ায় আমি পুলিশকে পূর্ণ সহযোগিতা করেছি এবং আমি বিশ্বাস করি, তদন্ত শেষ পর্যন্ত আমার নির্দোষ প্রমাণ করবে।’

তবে মেট্রোপলিটন পুলিশ জানায়, ২০২৩ সালের জানুয়ারিতে এক নারীকে কেন্দ্র করে এই ঘটনাগুলো ঘটে। মামলার শুনানি আগামী ২৮ আগস্ট লন্ডনের থেমস ম্যাজিস্ট্রেটস কোর্টে অনুষ্ঠিত হবে।

পুলিশের ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট স্কট ওয়্যার জানান, ‘আমাদের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা অভিযোগকারী নারীকে সর্বোচ্চ সহায়তা দিয়ে যাচ্ছেন। আমরা জানি, এ ধরনের তদন্ত ভুক্তভোগীদের ওপর গভীর প্রভাব ফেলতে পারে।’

উল্লেখ্য, ২৭ বছর বয়সী এই অভিনেতা বর্তমানে হার্টফোর্ডশায়ারের চেশান্টে বাস করেন। তিনি ২০১৯ সালে আলোচিত ‘ব্লু স্টোরি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন। ওই ছবির সাফল্যের পরের বছরই তিনি বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডসে ‘উদীয়মান তারকা’র পুরস্কার জিতে নেন।

২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘টপ বয়’-এ ‘জেমি’ চরিত্রে এবং ২০২১ সালে ‘স্মল এক্স’-এ পার্শ্ব চরিত্রে অভিনয় করেন, যার জন্য তিনি বাফটা টিভি অ্যাওয়ার্ডসেও মনোনীত হন।

সম্প্রতি তিনি কাজ করেছেন স্যাম মেন্ডেস পরিচালিত ‘এম্পায়ার অব লাইট’ এবং যুক্তরাষ্ট্রে নির্মিত মহামারি-পটভূমির ওয়েস্টার্ন ছবি ‘এডিংটন’-এ, যা চলতি বছরের ২২ আগস্ট যুক্তরাজ্যে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:   ধর্ষণ   যৌন নিপীড়ন   ব্লু স্টোরি অভিনেতা   মাইকেল ওয়ার্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close