সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      
চাঁদপুরে বিএনপির গণমিছিলে হামলা, আহত ১০
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৯:১৭ পিএম
বিএনপির গণমিছিলে হামলা

বিএনপির গণমিছিলে হামলা

চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজারে প্রতিবাদ সমাবেশ শেষে গণমিছিল বের হলে অতর্কিত হামলা করে বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ. ন. ম. এহসানুল হক মিলনের সমর্থিত নেতাকর্মীরা। 

আজ শনিবার (২৬ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

আহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে জানান কচুয়া উপজেলা বিএনপির নেতারা। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

বিএনপি নেতা মোশাররফ হোসেন সমর্থিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিমসহ যুবদল ও মহিলা দলের নেতাকর্মীরা।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, “বিএনপি নেতা মোশাররফ হোসেন সমর্থিত নেতাকর্মীদের আয়োজনে গণমিছিলটি রহিমানগর বাজার প্রদক্ষিণকালে ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে। সেসময় ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজারে পুলিশ টহল অব্যাহত রেখেছে।” 

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সেলিম উল্ল্যাহ সেলিম এই হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। 

তিনি বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশে কোন বিএনপির সমর্থকেরা হামলা করতে পারে না। তারা ফ্যাসিবাদের দোসর।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর   বিএনপি   গণমিছিল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close