প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ২:৫৭ পিএম

সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান।
“দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ” গঠনের অঙ্গীকারে জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই চেতনা’ শীর্ষক আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান।
আজ শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় মেলান্দহ উপজেলা অডিটোরিয়ামে সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, মেলান্দহ থানার ওসি (তদন্ত) স্নেহাশীষ রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আলম, একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম, উপজেলা প্রোগ্রামার মোবারক হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ‘জুলাই চেতনা’র গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, “দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে যুবসমাজকে দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।”
পরিশেষে, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকারে উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করানো হয়।