বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      
হত্যা মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমান কারাগারে
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৮:৩৮ পিএম

যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
 
শুক্রবার (২৫ জুলাই) দুইদিনের রিমান্ড শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হাজির করা হয় তাদের। মামলার তদন্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম মীর আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে গত ২৩ জুলাই দুইদিনের রিমান্ডে নেওয়া হয় তাদের।

মামলার অভিযোগে বলা হয়, গত ২১ জুলাই রাজধানীর কাজলা ফুটওভার ব্রিজের নিচে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন সাজেদুর রহমান ওমর। বিকেলে তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং পরবর্তীতে ২৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনার জেরে ৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলা করেন সৈয়দ তানভীর আহমেদ। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৯ জনকে আসামি করা হয়। আনিসুল হক এজাহারে ৮ নম্বর এবং সালমান এফ রহমান ১১ নম্বর আসামি হিসেবে তালিকাভুক্ত। 


স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  সালমান এফ রহমান   আনিসুল হক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close