বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সোলাদানা হাইস্কুলে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৬:১০ পিএম
 প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের ৪৫ বছর পূর্তিতে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার (২৫ জুলাই) দিনব্যাপী স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

প্রাক্তন ছাত্র, সোলাদানা ইউপি’র সাবেক চেয়ারম্যান ও পাইকগাছা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের আয়োজিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিপ্লব কান্তি মন্ডল এবং দ্বিতীয় পর্বে ইসমাইল মোড়ল।

দিনব্যাপী এই আয়োজনে ছিল বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণা, খেলাধুলা, র‍্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে অংশ নেন প্রায় ছয় শতাধিক অংশগ্রহণকারী।

স্মৃতিচারণা অনুষ্ঠানে বক্তারা বলেন, “শৈশব আর স্কুলজীবন সবসময় মানুষের জীবনের সবচেয়ে প্রিয় অংশ। কর্মব্যস্ত জীবনের নানা দায়ভার ভুলে একত্রিত হয়েছেন সবাই সেই দিনগুলো স্মরণ করতে। প্রিয় স্কুলমাঠ যেন একদিনের জন্য ফিরে পেয়েছিল তার হারানো দিনগুলো।”

অনুষ্ঠানে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়দেব রায়, বর্তমান প্রধান শিক্ষক আমিনুর রহমান, ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিযুষ কান্তি মন্ডল, সাবেক পৌর কাউন্সিলর এস এম তৈয়েবুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জিএম মিজানুর রহমান, গদাইপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি এস এম বাবুল আক্তার, বিএনপি নেতা আমিনুর রহমান, প্রাক্তন ছাত্র কিশোর কুমার মন্ডল এবং রখি বিশ্বাস।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকগণকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়।
 

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  সোলাদানা হাইস্কুল   খুলনা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close