মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মোহাম্মদপুরে ছিনতাই; দায়িত্বে গাফিলতির অভিযোগে ৪ পুলিশ ক্লোজড
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৫:১৭ পিএম আপডেট: ২৫.০৭.২০২৫ ৫:৩২ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের একটি ঘটনায় দায়িত্বে গাফিলতির অভিযোগে থানার চার পুলিশ সদস্যকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

ক্লোজড হওয়া সদস্যরা হলেন এসআই জসিম উদ্দিন, এএসআই আনারুল, এবং কনস্টেবল মাজেদুর রহমান ও মো. নুরুন্নবী।

পুলিশ জানায়, ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে এবং সন্দেহভাজন তিন ছিনতাইকারী, ইউসুফ, সিয়াম ও জহুরুলকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ভুক্তভোগী আহমাদ ওয়াদুদ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে পুলিশের নিষ্ক্রিয়তা ও অসৌজন্যমূলক আচরণের বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে মোহাম্মদপুরে তিন রাস্তার মোড়ে তার ওপর ছিনতাইকারীরা হামলা চালায় এবং মোবাইল ফোন, টাকা-পয়সা ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। চাপাতি দিয়ে আঘাতও করে।

ঘটনার পরপরই তিনি ও তার স্ত্রী মোহাম্মদপুর থানায় গিয়ে অভিযোগ জানাতে চাইলে, ডিউটি অফিসার এসআই জসিম উদ্দিন এবং অপর এক সাদা পোশাকধারী পুলিশ সদস্য তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

অভিযোগপত্র লেখার জন্য কলম না দেওয়া, অভিযোগ গ্রহণে বিলম্ব এবং তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নিতে অনীহা—এসবই অভিযোগে উঠে আসে।

ওসি ইফতেখার হাসানের সঙ্গেও দেখা করতে গেলে তিনি ভুক্তভোগীকে বলেন, “আমি নিজেই এত কম দামি ফোন ব্যবহার করি, আপনি এত দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই!”

পরবর্তীতে এএসআই আনারুল ঘটনাস্থলে যেতে রাজি হলেও সেখানে পৌঁছে সন্ত্রাসীদের শনাক্ত করার পরও তাৎক্ষণিকভাবে কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এতে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে আলোচিত হলে পুলিশ প্রশাসন দায়ী চার সদস্যকে ক্লোজড করে।

মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান বলেন, “তিনজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মোবাইল ফোন উদ্ধার হয়েছে।তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  দায়িত্বে গাফিলতি   ৪ পুলিশ সদস্য ক্লোজড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close