বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
প্যানক্রিয়াটাইটিস হলে কীভাবে বুঝবেন
ডা. সাইফ হোসেন খান
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ১১:৪৫ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পেটব্যথার অন্যতম কারণ প্যানক্রিয়াটাইটিস বা অগ্ন্যাশয়ের প্রদাহ। এই রোগ সম্পর্কে আমরা অনেকেই জানি না। অনেক সময় একে গ্যাসের সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়, যার কারণে রোগটি সময়মতো শনাক্ত হয় না এবং এ থেকে জরুরি অবস্থা হতে পারে। সময়মতো চিকিৎসা না পেলে জীবনহানির ঝুঁকি থাকে।

প্যানক্রিয়াটাইটিস কী?

প্যানক্রিয়াটাইটিস হচ্ছে অগ্ন্যাশয়ের প্রদাহ। পেটের বাঁয়ে পেছন দিকে রয়েছে প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় যা পাচক রস, ইনসুলিনসহ বিভিন্ন হরমোন তৈরি করে থাকে। এই অঙ্গে দুই রকম প্রদাহ হতে পারে:

১. অ্যাকিউট বা আকস্মিক শুরু হওয়া প্যানক্রিয়াটাইটিস

২. ক্রনিক বা দীর্ঘস্থায়ী প্যানক্রিয়াটাইটিস

করণীয়

যেকোনো পেটব্যথাকে গ্যাসের ব্যথা হিসেবে না নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্যানক্রিয়াটাইটিসে সময়মতো চিকিৎসা না পেলে অনেক সময় রোগী মারা যেতে পারে। তাই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের তীব্র ব্যথা দেখা দিলে বিলম্ব না করে হাসপাতালে নিয়ে যেতে হবে।

এছাড়াও, জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা প্রয়োজন, যেমন তৈলাক্ত বা চর্বিযুক্ত খাবার কম খাওয়া, ধূমপান বা মদ্যপানের অভ্যাস থাকলে তা পরিহার করা। পিত্তথলিতে পাথর বা রোগ থাকলে তার চিকিৎসা নিতে হবে। রক্তে ট্রাইগ্লিসারাইড বেশি থাকলে চিকিৎসা নিন।

কারণ কী?

পিত্তথলিতে পাথর আমাদের দেশে অন্যতম কারণ বলে বিবেচিত। যারা অত্যধিক মদ্যপান করেন, তাদের এটা হওয়ার ঝুঁকি বেশি। রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি হলেও এটি হতে পারে। কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় প্যানক্রিয়াটাইটিস হয়। সংক্রমণের মধ্যে মাম্পস থেকে প্যানক্রিয়াটাইটিস হওয়ার ঘটনা বেশি। এ ছাড়া অজানা বা অটো ইমিউনের কারণেও হতে পারে।
কীভাবে বুঝবেন

প্যানক্রিয়াটাইটিসের ব্যথার কিছু সুপরিচিত উপসর্গ আছে। পেটের ওপরের দিকে বা মাঝখানে তীব্র ব্যথা হয়। ব্যথাটি পিঠের দিকে ছড়িয়ে যেতে পারে। শুয়ে থাকলে ব্যথা বেড়ে যায় আর সামনের দিকে ঝুঁকে থাকলে প্রশমিত হয়। এর সঙ্গে বমি ভাব বা প্রচণ্ড বমি হতে পারে। রোগী খুবই অসুস্থ বোধ করেন এবং ব্যথা বাড়তে থাকলে হাসপাতালে চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয়।

ক্রনিক প্যানক্রিয়াটাইটিসেও পেটের ওপরের অংশে ব্যথা থাকে, তবে তা অ্যাকিউটের মতো তীব্র হয় না। মাঝেমধ্যে ব্যথা হয়। তৈলাক্ত বা চর্বিযুক্ত খাবার খেলে এ ব্যথা বাড়তে পারে। পায়খানা ফ্যাকাসে, তৈলাক্ত ও গন্ধযুক্ত হতে পারে। হজমে ঘাটতি হয়, ওজন কমে যায়, নানা ধরনের পুষ্টির ঘাটতি হয়। খাওয়ার পর ব্যথা বেড়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে প্যানক্রিয়াসের ইনসুলিন নিঃসরণের ক্ষমতা কমে যায় বা নষ্ট হয়ে যায়, ফলে ডায়াবেটিস দেখা দেয়।

লেখাঃ মেডিসিন বিশেষজ্ঞ, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  প্যানক্রিয়াটাইটিস   রোগ   অসুখ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close