শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সিরাজগঞ্জে যমুনা শিশুপার্ক নির্মাণের উদ্যোগে খুশির ঝর্ণাধারা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮:৩৭ পিএম

সিরাজগঞ্জের কোমলমতি শিশু-কিশোরদের মানসিক বিকাশ ও বিনোদনের সুযোগ তৈরি করতে যমুনা নদীপাড়ের চায়নাবাঁধ এলাকায় আধুনিক মানের একটি শিশুপার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। প্রস্তাবিত পার্কটির নাম হবে ‘যমুনা শিশুপার্ক’।

বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এই পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। সভায় উপস্থিত সবাই এই উদ্যোগকে স্বাগত জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি মো. সাইদুর রহমান বাচ্চু, বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাংবাদিক শহিদুল ইসলাম, সাংবাদিক ফেরদৌস হাসান, ছাত্রনেতা সজিব সরকার, মুনতাসীর মেহেদী হাসান প্রমুখ।

যমুনা নদীপাড়ে আধুনিক শিশুপার্ক নির্মাণের উদ্যোগে যেন এক খুশির ঝর্ণাধারা বয়ে বেড়াচ্ছে সকলের মধ্যে। সিরাজগঞ্জের শিশুরা এতে মৌলিক অধিকারের পাশাপাশি বিনোদনও পাবে। যাতে তাদের মানুষিক বিকাশ ঘটবে।

উল্লেখ্য, গত ১৮ জুলাই জেলা প্রশাসনের আয়োজনে চায়নাবাঁধ-৩ এলাকায় ‘জুলাই পুনর্জাগরণী’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে একটি প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়। 

স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:   যমুনা   শিশুপার্ক   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close