বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      সংকট কাটলে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করবে সরকার      কোমল রানীকে সঙ্গে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে গোবিন্দ      পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা করবে নার্সিং অধিদপ্তর      
বিধ্বস্ত স্কুল ভবনে কতজন শিক্ষার্থী ছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ১০:৪৭ AM

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বহু শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী। নিহতদের মধ্যে বেশিরভাগই স্কুলের শিক্ষার্থী বলে জানা গেছে।

সোমবার দুর্ঘটনার পর পরই সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী স্কুলটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। তবে মঙ্গলবার সকাল থেকে নিরাপত্তা কিছুটা শিথিল হলে অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয়রা বিধ্বস্ত ভবনটি দেখতে ভিড় করেন।

দুপুরের দিকে সিআইডি পুলিশের একটি টিম ভবনটির বিভিন্ন কক্ষ থেকে আলামত সংগ্রহ করে। তাদের সঙ্গে বিমান বাহিনীর কয়েকজন সদস্যও তদন্তে অংশ নেন। পরে দুপুর ১২টার পর নিরাপত্তা বাহিনী সরে গেলে স্কুল কর্তৃপক্ষ ভবনের চারপাশ ঘিরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে।

স্কুলের শিক্ষকরা জানান, বিধ্বস্ত ভবনটি ছিল একটি দোতলা ভবন, যেখানে ১২টি শ্রেণিকক্ষ ছিল। ক্লাস চলাকালীন সময়ে ভবনে ২০০-২২০ জন শিক্ষার্থী ছিলেন বলে জানান প্রভাষক মো. রেজাউল হক।

তিনি বলেন, ‘বিমানটি ভবনের একেবারে মাঝ বরাবর নিচে আঘাত করে। যে কারণে নিচতলার কক্ষগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দোতলার শিক্ষার্থীদের অনেককেই উদ্ধার করা গেলেও, নিচতলার অনেক শিক্ষার্থী আগুনে দগ্ধ হয়েছেন।’

ঘটনার সময় চলছিল টিফিনের বিরতি। কেউ কেউ বাসায় ফিরছিলেন, কেউ বাইরে যাচ্ছিলেন- এজন্য অনেক শিক্ষার্থী ক্লাসে না থাকায় হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারত বলে জানিয়েছেন শিক্ষকরা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) দুপুর ২টার দিকে জানায়, এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু এবং ১৬৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে বার্ন ইনস্টিটিউটে আইসিইউতে ভর্তি থাকা ‘নাফি’ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে।

স্কুলে আসা অনেক অভিভাবক ও সাবেক শিক্ষার্থী নিহত ও আহতদের তালিকা দ্রুত প্রকাশের দাবি জানান। এখন পর্যন্ত স্কুল বা প্রশাসনের পক্ষ থেকে কোনো পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিমান বিধ্বস্ত   উত্তরা   রাজধানী   মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ   দিয়াবাড়ি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close