বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নকল ওষুধ চিনবেন কীভাবে!
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৮:৩৫ পিএম আপডেট: ২২.০৭.২০২৫ ৮:৩৭ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশে প্রতি বছর প্রায় ২৫ হাজার ধরনের ওষুধ উৎপাদিত হয়। অথচ সরকারের রয়েছে মাত্র ৪ হাজার ওষুধ পরীক্ষার সক্ষমতা। ফলে বাজারে নকল, ভেজাল ও নিম্নমানের ওষুধ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে প্রতিনিয়ত।

নকল ওষুধ খেলে রোগ সারে না, বরং স্বাস্থ্য আরও খারাপ হতে পারে। অথচ আজকাল ভেজাল ওষুধ এমনভাবে তৈরি হয়, যা আসল ওষুধের প্যাকেজিং-এর সঙ্গে হুবহু মিলে যায়। এমন পরিস্থিতিতে একজন সচেতন নাগরিক হিসেবে নকল ও আসল ওষুধ শনাক্ত করা অত্যন্ত জরুরি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে স্পষ্ট বলা হয়েছে, যেকোনো পণ্য যাচাই করা একজন ভোক্তার অধিকার। কোনো বিক্রেতা যদি এই যাচাই করতে বাধা দেন, তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। তাই ওষুধ কেনার সময় নিজ দায়িত্বেই যাচাই করা উচিত।


আসল-নকল ওষুধ শনাক্তের উপায়

১. প্যাকেজিং ভালো করে দেখুন

আসল ওষুধের মোড়ক বা প্যাকেট থাকে নিখুঁতভাবে ছাপা, ঝকঝকে এবং ব্র্যান্ডের নির্ভুল লোগোসহ। নকল ওষুধের ক্ষেত্রে প্যাকেটের প্রিন্ট অনেক সময় হালকা, অস্পষ্ট বা বাঁকা হতে পারে।
আসল ওষুধে স্পষ্টভাবে লেখা থাকে, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও ব্যাচ নম্বরমূল্য (MRP)।

২. কিউআর কোড বা বারকোড স্ক্যান করুন

অনেক ওষুধে এখন কিউআর কোড বা হলোগ্রাম দেওয়া থাকে। আপনার ফোনের ক্যামেরা বা স্ক্যানার অ্যাপ দিয়ে কোডটি স্ক্যান করলে ওষুধ সম্পর্কিত তথ্য যেমন কোম্পানির নাম, উৎপাদনের তারিখ, ব্যাচ নম্বর ইত্যাদি দেখা যায়।
যদি কোড স্ক্যান করলে কোনো তথ্য না আসে বা ভুল তথ্য দেখায়, তাহলে সেটি নকল হওয়ার সম্ভাবনা থাকে।

৩. ওষুধের রং ও গঠন খেয়াল করুন

ওষুধের রং, আকার বা গঠনে যদি আগে খাওয়া ওষুধের সঙ্গে পার্থক্য চোখে পড়ে, তাহলে সতর্ক হোন। ভাঙা অংশ, অস্বাভাবিক গুঁড়া ও বেশি মোটা বা পাতলা হওয়া এসব লক্ষণ দেখে সন্দেহ হলে ওষুধটি গ্রহণ না করাই ভালো।

৪. ওষুধের শক্তি বা গঠন যাচাই করুন

কিছু ওষুধের গঠন ক্রিস্টালের মতো শক্ত অথবা অতিরিক্ত নরম হতে পারে। এমন হলে তা পূর্বে ব্যবহৃত ওষুধের সঙ্গে মিলিয়ে দেখুন।
ফোলা দাগ, ছোপ বা অস্বাভাবিক গন্ধও হতে পারে নকল ওষুধের লক্ষণ।

৫. অস্বাভাবিক দাম হলে সতর্ক হোন

যদি কোনো ওষুধের দাম সাধারণের তুলনায় অনেক কম বা বেশি হয়, তাহলে সেটি সন্দেহজনক হতে পারে। অনেক সময় নকল ওষুধ কম দামে বিক্রি হয়, যা অনেককে আকৃষ্ট করে। তবে এতে শারীরিক ক্ষতির আশঙ্কা থেকেই যায়।


স্বদেশ প্রতিদিন/এমএএম


আরও সংবাদ   বিষয়:  নকল ওষুধ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close