বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      সংকট কাটলে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করবে সরকার      কোমল রানীকে সঙ্গে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে গোবিন্দ      পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা করবে নার্সিং অধিদপ্তর      বিচ্ছেদে বেশি কষ্ট পান নারী না পুরুষ?      
কুড়িগ্রামে রাষ্ট্রীয় শোক পালন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৭:১১ পিএম আপডেট: ২২.০৭.২০২৫ ৭:৩৭ PM

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় কুড়িগ্রামে রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে।

আজ মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে কুড়িগ্রামের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান গুলো ছাড়াও স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ সারাদেশের ন্যায় জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছে।

জেলার অনান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় সকালে চিলমারীর হলি চাইল্ড এভার কেয়ার স্কুলের জাতীয় পতাকা অর্ধনমিত রেখে এক মিনিট নীরবতা পালন করে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে নিহতদের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।

চিলমারীর হলি চাইল্ড এভার কেয়ার স্কুলের সহকারী শিক্ষক রেজাউল করিম বলেন, “প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত সকলের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। এই নিষ্পাপ শিশুদের মতো পরিণতি যাতে আর কোন শিক্ষার্থীর না হয়।”

তিনি আরো বলেন, “শিক্ষিকা মাহারিন যে দায়িত্বের পরিচয় দিয়ে এতোগুলো জীবন বাঁচিয়ে নিজেই চলে গেলেন না ফেরার দেশে তার আত্মার জন্য সৃষ্টিকর্তার নিকট শান্তি কামনা করছি।”

কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক (আইসিটি) মো আল-আমিন হক বলেন, “মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এই ঘটনায় আহত ও শহীদদের প্রতি কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করছে।”

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম   রাষ্ট্রীয় শোক   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close