বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না: ঐকমত্য কমিশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ২:০৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় সিদ্ধান্ত এসেছে—একই ব্যক্তি যেন প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা—এই তিনটি পদে একসঙ্গে দায়িত্ব পালন না করেন। সংবিধানিক ভারসাম্য রক্ষায় এই প্রস্তাব অধিকাংশ রাজনৈতিক দলের সমর্থন পেয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত দ্বিতীয় দফার ১৭তম দিনের সংলাপে এই সিদ্ধান্ত জানায় কমিশন।

আলোচনার শুরুতেই অধ্যাপক আলী রীয়াজ বলেন, “দীর্ঘ আলোচনার পর অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে যে, একই ব্যক্তি যদি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা হন, তাহলে সাংবিধানিক ভারসাম্যে বিঘ্ন ঘটে।” তিনি জানান, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বেশিরভাগ দল এই প্রস্তাবের পক্ষে মত দিয়েছে।

তবে বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলো এই প্রস্তাবের বিরোধিতা করেছে। তাদের দাবি, একজন ব্যক্তি একাধিক পদে থাকলেও সাংবিধানিকভাবে কোনো সমস্যা তৈরি হয় না।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, যেসব দল প্রস্তাবের সঙ্গে একমত নয়, তারা জাতীয় সনদে ‘নোট অব ডিসেন্ট’ আকারে তাদের আপত্তি অন্তর্ভুক্ত করতে পারবে। ড. আলী রীয়াজ বলেন, “আমাদের অনুরোধ থাকবে, চাইলে আপনারা এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন। অতীতেও জাতীয় ঐকমত্যের প্রক্রিয়ায় নোট অব ডিসেন্ট যুক্ত করার নজির রয়েছে। সেই ধারাবাহিকতায় এবারও তা অনুমোদনযোগ্য।”

আলোচনার অন্যান্য বিষয়:
-তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবের আলোকে খসড়া চূড়ান্তকরণ
-নির্বাচন কমিশন, পিএসসি, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুদক ও ন্যায়পাল নিয়োগসংক্রান্ত প্রক্রিয়ার সংস্কার

এদিনের আলোচনার শুরুতে কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোকপ্রস্তাব পাঠ করেন।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ঐকমত্য কমিশন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close