বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজধানীতে বাসায় ঢুকে ডাকাতির ঘটনায় সাবেক সেনা কর্মকর্তাসহ গ্রেফতার ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১১:৪৮ AM

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির ঘটনায় সাবেক ২ কর্মকর্তাসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে ১১ নম্বর রোডের ৮০৭ নম্বর বাসায় এই ঘটনা ঘটে। এদিন রাতে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার সালেহ মুহম্মদ জাকারিয়া এ তথ্য জানান।

এডিসি বলেন, ‘ডাকাতির ঘটনায়, গাড়ী চালক মাসুম মুনতাসির, সোর্স হারুন অর রশিদ, অবসরপ্রাপ্ত লে. আরিফ মোহাম্মদ ফিরোজ ইফতেখার ও অবসরপ্রাপ্ত করপোরেল মুকুল হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ডিওএইচএস এর ওই বাসায় ৮ জন গিয়েছিলেন, তবে চেকপোস্টে ৪ জন আটক হলে বাকী চারজন পালিয়ে যায়। তারা ওই বাসায় বিভিন্ন মাদক, অস্ত্র, অর্থ আছে এমন কথা বলে ভেতরে ঢোকে।’

এ ঘটনায় বাসার মালিক হোসনে আরা চম্পার দাবি, মূলত ডাকাতি করার জন্যই বাসায় প্রবেশ করে দলটি। ডাকাতি শেষে তারা বিভিন্ন ধরণের হুমকি দেয়।

উল্লেখ্য, এ ঘটনায় সোর্স হারুন অর রশিদকে প্রথম আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সেনাবাহিনী তাদেরকে পল্লবী থানায় হস্তান্তর করে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রাজধানী   ডাকাতি     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close