বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এনসিপিসহ ৮২ টি দলের কাছে ইসির চিঠি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৭:৩২ পিএম

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করা এনসিপিসহ ৮২টি দলকে চিঠি পাঠিয়েছে ইসি। প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ না হওয়ায় এ পদক্ষেপ নিয়েছে কমিশন।

রোববার (২০ জুলাই) বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ।

তিনি বলেন, ‘প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে ৮২টি দলকে চিঠি পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রত্যেক দলকে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, নিবন্ধনপ্রত্যাশী দলের কাছ থেকে আবেদন নেওয়ার জন্য গত ২০ এপ্রিল গণবিজ্ঞপ্তি দেয় ইসি। পরে এনসিপিসহ আরও কিছু দলের আবেদনের প্রেক্ষিতে সময় বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়।

নিবন্ধন পেতে হলে দলকে কেন্দ্রীয় কমিটি, দেশের অন্তত এক-তৃতীয়াংশ জেলায় এবং ১০০টি উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি থাকতে হয়। প্রতিটি কমিটিতে থাকতে হয় অন্তত ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ। এছাড়া দলের কেউ আগে সংসদ সদস্য থাকলে কিংবা আগের নির্বাচনে ৫ শতাংশ ভোট পেলে সেটাও বিবেচনায় নেওয়া হয়।

ইসি সূত্রে জানা গেছে, এসব মানদণ্ড পূরণ না করায় প্রাথমিক পর্যায়ে আবেদনগুলো বাতিল হতে পারে অথবা সংশোধনের জন্য ফেরত পাঠানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইসি   নির্বাচন কমিশন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close