বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শিশুর থাইরয়েড ক্যানসারের লক্ষণ ও চিকিৎসা
অধ্যাপক ডা. রবি বিশ্বাস
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ১০:২২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গবেষণায় দেখা গেছে, বছরে প্রতি ১ লাখ শিশুর মধ্যে ১ জন থাইরয়েড ক্যানসারে আক্রান্ত হয়ে থাকে। শিশুদের হরমোনজনিত রোগের অন্যতম কারণ থাইরয়েড গ্রন্থির সমস্যা। থাইরয়েড হরমোনের অভাব কিংবা আধিক্য দুটিই বহু সমস্যার সৃষ্টি করে শিশুর দেহে। এর পাশাপাশি দেহের অন্য অঙ্গপ্রত্যঙ্গের ক্যানসারের মতো থাইরয়েড ক্যানসারও হতে পারে। যদিও এর ব্যাপকতা তুলনামূলক হারে কম। 

প্রাদুর্ভাব

যেকোনো বয়সের শিশুর এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকলেও সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকে কিশোর-কিশোরীরা। ১৫-১৯ বছর বয়সীদের ক্যানসারে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে থাইরয়েড ক্যানসারের অবস্থান দ্বিতীয়। মেয়েরা ছেলেদের তুলনায় বেশি আক্রান্ত হয়। শিশুদের সব ধরনের ক্যানসারের মধ্যে ১ থেকে ১ দশমিক ৫ শতাংশ থাইরয়েড ক্যানসার।

উপসর্গ বা লক্ষণ

অনেক ক্ষেত্রে উপসর্গ থাকে না। দৈহিক বা অন্য কোনো কারণে ল্যাবরেটরি পরীক্ষায় ধরা পড়তে পারে। উল্লেখযোগ্য উপসর্গের মধ্যে ঘাড়ে ব্যথাহীন গুটলি/পিন্ড (লাম্প), লসিকা গ্রন্থি (লিম্প নোড) ফুলে যাওয়া, গলার স্বর পাল্টে যাওয়া (হোর্সনেস), ঢোঁক গিলতে বা শ্বাস নিতে কষ্ট বোধ করা।

রোগনির্ণয়

রোগের কারণ নির্ণয় করতে জেনেটিক ও তেজস্ক্রিয়তার প্রতিক্রিয়ার ইতিহাস গুরুত্বপূর্ণ। সন্দেহজনক মনে হলে শারীরিক ও রক্তের পরীক্ষা (থাইরয়েড গ্রন্থির কার্যক্রম, জেনেটিক টেস্ট ইত্যাদি) করে রোগ নির্ণয় করেন বিশেষজ্ঞ চিকিৎসক। এ ছাড়া প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে আলটাসনোগ্রাম, থাইরয়েড স্ক্যান, সিটি স্ক্যান, এমআরআই, এফএনএসি, বায়োপসি ইত্যাদি পরীক্ষা করে রোগের প্রকারভেদ, উৎপত্তি, বিস্তৃতি, চিকিৎসাপদ্ধতি ও ফলাফল-সম্পর্কিত ধারণা করা হয়।

চিকিৎসা

প্রাথমিক পর্যায়ে ক্যানসার প্রমাণিত হলে সার্জারি করে ক্যানসারে আক্রান্ত অংশ ফেলে দেওয়া হয়। দূরবর্তী স্থানে ছড়িয়ে পড়লে রেডিওঅ্যাকটিভ আয়োডিনের মাধ্যমে আক্রান্ত কোষ ধ্বংস করা হয়। থাইরয়েড গ্রন্থি বিনষ্ট হলে সারা জীবন নিয়মিত বাইরে থেকে থাইরয়েড হরমোন খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

আশার কথা হলো, সঠিক সময়ে ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করা গেলে বেশির ভাগ ক্ষেত্রেই শিশু পূর্ণ সুস্থতা ও স্বাভাবিক আয়ু নিয়ে বেঁচে থাকে। কারণ, থাইরয়েড ক্যানসার ধীরে ধীরে বাড়ে এবং পর্যাপ্ত রেডিওঅ্যাকটিভ আয়োডিন শোষণের ক্ষমতা রাখে।

থাইরয়েড ক্যানসারের প্রকারভেদ

সাধারণত থাইরয়েডের ক্যানসার তিন ধরনের হতে পারে। সবচেয়ে বেশি হয় প্যাপিলারি থাইরয়েড ক্যানসার (৯০ শতাংশ)। এরপর রয়েছে ফলিকুলার থাইরয়েড ক্যানসার, যার হার কম হলেও প্যাপিলারি থাইরয়েড ক্যানসারের তুলনায় দ্রুত লসিকা গ্রন্থিসহ (লিম্প নোড) ফুসফুস ও অস্থিমজ্জার মতো দূরবর্তী অঙ্গে ছড়িয়ে পড়তে পারে। এ ছাড়া হতে পারে মেডুলারি থাইরয়েড ক্যানসার, যা কিছুটা বিরল এবং জন্মগত রোগ যেমন, মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া টাইপ-২-এর সঙ্গে সংশ্লিষ্ট।

লেখাঃ বিভাগীয় প্রধান, শিশু হরমোন রোগ বিভাগ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  শিশু   থাইরয়েড   ক্যানসার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close