বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      
শিক্ষা খাতের সংস্কারে কোনো কমিশনই গঠন করা হয়নি : ইফতেখারুজ্জামান
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৫:৪৪ পিএম

রাজনীতির সংস্কার নিয়ে কথা বলতে গেলে সেটাকে বিরাজনৈতিকীকরণ বলা হচ্ছে। আমলাতন্ত্র সংস্কারের নামে যা হচ্ছে তা যথেষ্ট নয়। যে শিক্ষাক্ষেত্র থেকে জুলাই অভ্যুত্থানের সূচনা, সেই শিক্ষা খাতের সংস্কারে কোনো কমিশনই গঠন করা হয়নি বলে মন্তব্য করেন, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

আজ শনিবার (১৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ‘সমাবেশ ও সম্মেলন’ শীর্ষক আলোচনা সভায় টিআইবির নির্বাহী পরিচালক এ কথাগুলো বলেন। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ব্যবসা খাতের সংস্কার নিয়ে কোনো আলোচনা নেই উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, “রাজনীতি, আমলাতন্ত্র ও ব্যবসায়ীরা মিলে বিগত সময়ে দেশে ‘চোরতন্ত্র’ প্রতিষ্ঠা করেছিল। এত কম সময়ে কোনো দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচারের উদাহরণ বিশ্বে নেই। এর পেছনে অন্যতম ভূমিকা ছিল ব্যবসায়ীদের। অথচ ব্যবসা খাতের সংস্কার নিয়ে কোনো আলোচনা নেই।”

এছাড়াও, আদিবাসীদের অধিকার নিয়ে কথা বললে বেছে বেছে কয়েকটি শব্দ সংবাদমাধ্যমে আসে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক।

তিনি বলেছেন, “এর কারণ সেখানে সেনাবাহিনীর কর্তৃত্ব রয়েছে। তারা চায় না আদিবাসীদের অধিকার সম্পর্কে আলোচনা হোক।”

সারা বিশ্বের শান্তিরক্ষীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সেনাবাহিনী নিজেদের পার্বত্য অঞ্চলে কাজে লাগাতে পারছে না বলেও মন্তব্য করেন ইফতেখারুজ্জামান। তিনি বলেন, “একইভাবে দেশে কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম চালিকা শক্তি গোয়েন্দা সংস্থার সংস্কার নিয়ে কোনো আলোচনা হয় না। সেখানে শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে, চর্চার পরিবর্তন হয়নি।”

বিচারব্যবস্থার গভীরে কতটা পচন ধরেছে তা জানা-বোঝা জরুরি উল্লেখ করে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, “বিচার বিভাগ ঠিক না হওয়ার কারণে মানুষের অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু বিচারব্যবস্থাকে ঠিক করা গেলে বাকি প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণে আনা সম্ভব।”

তিনি আরো বলেন, “বিচার বিভাগকে এখনো রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। যেটি আপত্তিকর, যেটি হওয়ার কথা না।”

এর আগে বেলা ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে নিপীড়নবিরোধী শিক্ষক সমাবেশ ব্যানারে একটি মিছিল বের করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। মিছিলটি টিএসসি ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে এসে শেষ হয়।

আজকের এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক গীতি আরা নাসরীন। এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে ‘জুলাই গণ-অভ্যুত্থানপরবর্তী বাংলাদেশের রাজনীতি: গণতান্ত্রিক রূপান্তরে ঝুঁকি ও সম্ভাবনা’ ও ‘জুলাই অভ্যুত্থানের পর: সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি’ শীর্ষক দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। আলোচনা সভাটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সামিনা লুৎফা। এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  শিক্ষাক্ষেত্র   জুলাই   ইফতেখারুজ্জামান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close