বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ১০:১৫ AM

পুলিশের সামনে চাপাতি দিয়ে ভয় দেখিয়ে এক পথচারীর কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত ১২টার পর রাজধানীর ধানমন্ডি এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে।

শুক্রবার (১৮ জুলাই) রাতে ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ‘ঘটনার পর  ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। তবে ঘটনাস্থলে ভুক্তভোগী কিংবা ছিনতাইকারী কাউকে পাওয়া যায়নি।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত এই বিষয়ে কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। এরপরও আমরা তদন্ত করেছি। ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করে ছিনতাইকারীকে শনাক্তের পর আইনের আওতায় আনতে চেষ্টা করা হবে।’

এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা বলেন, ‘রাত ১২ টার পর রাসেল স্কয়ার মোড়ে ট্রাকের চাপ থাকে বেশি। এছাড়া রাসেল স্কয়ারের আশপাশে অনেকগুলো নৈশকোচের স্ট্যান্ড রয়েছে। রাতে এসব বাস ঢাকার বাইরে বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যায়। উপস্থিত ট্রাফিক পুলিশের সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন। পুলিশ সদস্য হয়তো চাপাতি হাতে যুববকে খেয়াল করেননি।’
 
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবককে চাপাতি হতে ভয় দেখাচ্ছেন কালো প্যান্ট পরা এক ছিনতাইকারী। একপর্যায়ে ব্যাগটি নিয়ে রাস্তা পার হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন ওই ছিনতাইকারী। ওই সময় রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন কয়েকজন ট্রাফিক পুলিশ সদস্য। চাপাতি হাতে তাদের সামনে দিয়েই যেতে দেখা যায় ছিনতাইকারীকে।

ছিনতাইয়ের সময় ঘটনাস্থলে বেশকিছু মানুষ থাকলেও সবাই নির্বিকার তাকিয়ে দেখছিলেন। ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থল ধানমন্ডি ৩২ নম্বরের দিকে। নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ছিনতাই   পুলিশ   রাজধানী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close