শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাংলাদেশ থেকে নৌকা কিনতে চায় আলজেরিয়া, বিনিয়োগেও আগ্রহী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৯:০১ AM

নেছারাবাদের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী নৌকা হাট দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি। তিনি জানান, এখানকার নৌকা তৈরির শিল্পে আলজেরিয়া আগ্রহী এবং ভবিষ্যতে এই খাতে বিনিয়োগের পরিকল্পনাও রয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে নেছারাবাদের আটঘর কুড়িয়ানার ভাসমান নৌকারহাট পরিদর্শন শেষে এসব কথা বলেন রাষ্ট্রদূত। তিনি ট্রলারে চড়ে হাটের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং স্থানীয় নৌকা নির্মাণশিল্পের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন।

রাষ্ট্রদূত সাইদানি বলেন, ‘নেছারাবাদের প্রাকৃতিক পরিবেশ, ঐতিহ্যবাহী নৌকা এবং এখানকার মানুষের আতিথেয়তা আমাকে সত্যিই মুগ্ধ করেছে। আমরা এখানকার নৌকা আমদানির বিষয়ে চিন্তাভাবনা করছি এবং ভবিষ্যতে এই শিল্পে আলজেরিয়ার পক্ষ থেকে বিনিয়োগের সুযোগও তৈরি হতে পারে।’

রাষ্ট্রদূতের এ সফরে তার সঙ্গে ছিলেন নেছারাবাদের সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন।  

এ সময় স্থানীয় প্রশাসন ও জনগণের সঙ্গে তিনি মতবিনিময় করেন এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   আলজেরিয়া   নৌকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close